উখিয়ায় ৬৪ বিজিবির দুই অভিযানে ১ লাখ ৮০ হাজার ইয়াবা উদ্ধার

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ===========কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে মালিকবিহীন ১ লাখ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৬৪ বিজিবি। অভিযানের সময় ইয়াবার চালান ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারে পালিয়ে যায় তিন চোরাকারবারি।

সোমবার (২৬ অক্টোবর) ভোর ও সকালে জীম্বংখালী ও পালংখালী বিওপির আওতাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, ভোর আনুমানিক ৫টার দিকে জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় ৭ নম্বর বিজিবি পোস্টসংলগ্ন সেলিম আহমেদের মাছের ঘের এলাকায় অভিযান চালায়। এ সময় মিয়ানমার থেকে ব্যাগ হাতে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে তাদের চ্যালেঞ্জ করা হয়। চোরাকারবারিরা ব্যাগ ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরে মিয়ানমারে পালিয়ে যায়।

পরে ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ১০ কাটে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে সকাল আনুমানিক ৯টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল গুইজ্জা খালের পশ্চিম পাশে মিয়ানমার থেকে এক ব্যক্তিকে পোটলা হাতে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে সে পোটলা ফেলে নাফ নদীতে ঝাঁপ দিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে ওই পোটলা তল্লাশি করে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী ৮ কাটে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

দুটি অভিযানের পর ঘটনাস্থল ও আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও পলাতক চোরাকারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন