সিটিভি নিউজ।। রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর (দিনাজপুর):==========
বাংলাদেশ রেলওয়ের সর্ববৃহৎ কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা দিনাজপুরের পার্বতীপুরে অ্বস্থিত এর প্রধান ভবনের ছাদ থেকে বজ্রনিরোধক তামার ক্যাবল চুরির অভিযোগে এক শ্রমিককে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত শ্রমিকের নাম ফেরদৌস সরকার (২৫)। তিনি কারখানার একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে কাজ করতেন। গত ২৫ অক্টোবর দুপুরে পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পরিদর্শক মো. ইলিয়াছ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, গত ২৪ অক্টোবর কারখানার প্রধান ভবনের ছাদ ও দেয়ালে রং করার কাজ চলাকালে তামার ক্যাবল চুরির ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে সন্দেহের ভিত্তিতে ওই কাজের ঠিকাদার সাজুর নিয়োগ করা শ্রমিক ফেরদৌস সরকারকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে শহরের পুরাতন বাজার এলাকার সুমন নামের এক ভাঙারি ব্যবসায়ীর দোকান থেকে তিনটি ক্যাবলের টুকরা উদ্ধার করা হয়। এ ছাড়া কারখানার ভবনের ছাদ থেকে আরও দুটি খণ্ডিত ক্যাবল উদ্ধার করা হয়। উদ্ধার করা ক্যাবলগুলোর দৈর্ঘ্য প্রায় ৪৩ ফুট, ওজন পাঁচ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১০ হাজার টাকা বলে জানান ওই কর্মকর্তা।
তিনি আরও জানান, কারখানার প্রধান ভবন ও সেখানে সংরক্ষিত মূল্যবান ইলেকট্রনিক যন্ত্রপাতি বজ্রপাতের ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য ভবনের ছাদে বজ্রনিরোধক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। এর আগেও কয়েক দফায় ওই ভবনের বজ্রনিরোধক ক্যাবল চুরির ঘটনা ঘটেছে। সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com