সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান =========== বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে নওগাঁয় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টেবর) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু।
সমাবেশে জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তা, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম রওশন উল ইসলাম, দেওয়ান মোস্তাক আহম্মেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, কহিনুর ইসলাম মিলি, নাসিম ইকবাল পলাশ।
এছাড়া নওগাঁ পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ডলার মাহমুদ, শামীনূর রহমান শামীম, রিপন মন্ডল, সঞ্জয় কুমার দাস, কবির আলম লিটন, সাবু, সাহারাজ আলম সনি, নওগাঁ সদর থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহুরুল ইসলাম শ্যামল, সাইদুল হক বাঘা, আবু হাসান, শাহানুর রহমান গোলাম, এহতামুল হক নোমান, মামুনুর রশিদ মামুন, শাকিব ইসলাম কাজলসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে জেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল এসে নওজোয়ান মাঠে জড়ো হয়। এছাড়ও রাত ১২টা ১ মিনিটে কেক কাটা হয়। সংবাদ প্রকাশঃ ২৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com