সিটিভি নিউজ।। আজ ২৬ অক্টোবর ২০২৬ সোমবার সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতির উদ্যোগে বরেণ্য সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণ সভার করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন এডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য।
প্রধান অতিথি বলেন, গিয়াস কামাল চৌধুরী ন্যায় নিষ্ঠ ও নীতিবোধ সম্পন্ন মানুষ ছিলেন। গণতান্ত্রিক রাজনৈতিক ও জাতীয়তাবাদী চেতনায় উদ্ধুদ্ধ ছিলেন। এরশাদ বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি অন্যন্য ভুমিকা পালন করেছেন। স্বৈরাচার এরশাদ তাকে কেনার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন না। তিনি দৃঢ়চেতা মানুষ ছিলেন। অসাধারণ ভ্রতৃত্ব সূলভ আচরণ ছিল তার মধ্যে। আলোচক হিসেবে প্রফেসর ড. মো. আনোয়ার উল্লাহ চৌধুরী বলেন, গিয়াস কামাল চৌধুরী অকপটে সত্য কথা বলতেন। তার মধ্যে কোন প্রকার পোষাকী আচরণ ছিলন না। বেগম খালেদা জিয়া গিয়াস কামাল চৌধুরী কে অন্যন্য ব্যক্তিত্বের জন্য যথেষ্ট গুরুত্ব দিতেন।
বাসসের চেয়ারম্যান ও যুগান্তর পত্রিকার সম্পাদক কবি আব্দুল হাই সিকদার বলেন, মানবিক গুনাবলি নিঃসন্দেহে তাকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখবে। এতবড় মাপের মানুষ এত সহজ সরল জীবন যাপন করে গেছেন কল্পনা করা যায় না।
আলোচনায় অংশগ্রহণ করেন, প্রফেসর ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, সাবেক ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়, কবি আবদুল হাই শিকদার, চেয়ারম্যান বাসস ও সম্পাদক দৈনিক যুগান্তর, খুরশিদ আলম, সভাপতি ডিইউজে আরো অন্যান্য নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতির মোহা. শেখ সাদী। গিয়াস কামাল চৌধুরী জীবন বৃত্তান্ত বর্ণনা করেন এস এম মিজানুর রহমান,গোলাম মোস্তফা মামুন, কবির উদ্দিন আফসারী, রাশেদুল হক, অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল, গিয়াস কামাল চৌধুরীর ছেলে জনাব রফিক উল মনির চৌধুরী, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোতাহার হোসেন পাটোয়ারী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট সেলিনা পারভীন সেতু, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদউদ্দিন, বাংলার ডাক পত্রিকার সম্পাদক মনোয়ার হোসেন সিদ্দিকী, যুবনেতা জাহাঙ্গীর আলম সম্রাট, তৌহিদুর রহমান প্রমুখ।
সভাপতিত্ব করেন প্রফেসর ড. আবদুল লতিফ মাসুম, চেয়ারম্যান, বাংলাদেশ সাংবাদিক সমিতি। সঞ্চালনায় নাহিদ নজরুল, গীতিকার, কলামিষ্ট ও যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয় সাংবাদিক সমিতি।
স্মরণ সভায় পবিত্র কোরআন তেলোওয়াত করেন মাঃ মোশারফ হোসেন। সংবাদ প্রকাশঃ ২৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com