কুমিল্লার চৌদ্দগ্রামের উজিরপুর শীতলিয়া গ্রামে সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

সিটিভি নিউজ24।। কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের শীতলিয়া মৌজায় সন্ত্রাসীরা রাতের আঁধারে জোরপূর্বক জায়গা দখল, দফায় দফায়, বাড়িঘরে ভাঙচুর হত্যা চেষ্টা ও ভুল তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে আজ ২৫ শে অক্টোবর২০২৬ কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টে সাংবাদিক সম্মেলন করেছেন মোঃ আব্দুল কুদ্দুস। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি বলেন আমার বিরুদ্ধে সম্প্রতি প্রচারিত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগ পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে যা সম্পূর্ণ বানোয়াট উদ্দেশ্য গুণিত। গত একুশে অক্টোবর তারিখে আমার শ্রদ্ধেয় সাত ভাই আব্দুল ওয়াদুদ এবং ফারুক হোসেন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে নানান অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত সত্য ঘটনা হচ্ছে আব্দুল ওয়াদুদ ও ফারুক হোসেন তারা আমার বাড়িঘরে হামলা চালিয়েছে হত্যার হুমকি দিয়েছে এবং মারধর করেছে। পুরো ঘটনাটি আমাদের পারিবারিক জায়গা জমি সম্পত্তির বিরুদ্ধে কেন্দ্র করে ঘটেছে । আমি এ সমস্ত হামলার ঘটনায় চৌদ্দগ্রাম থানায় পুলিশের কাছে অভিযোগ করিও কোন প্রতিকার পাইনি বর্তমানে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগতেছি। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা এমনকি প্রাণ হানির আশঙ্কা করছি। সন্ত্রাসীরা আমার বাড়িঘর ভাঙচুর ঘরের জানালা কাঁচ ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে আমি এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দাবি করছি। আমার সৎ ভাই আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে সাংবাদিক সম্মেলন করে আমাকে হেও প্রতিপন্ন করতে চেষ্টা করছে। ফারুক হোসেন উদ্দেশ্যে ভাবে আমার বসত ঘরের পেছনের জায়গায় ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করে ফেলছে । এতে করে আমার বাড়ির দোতলা ভবনটি ঝুঁকির মুখে পড়ে যে কোন সময় হেলে পড়তে পারে । আমি মাটি কাটা ও পুকুর খননে বাধা দিলে আমার বিরুদ্ধে এই হামলার ঘটনা ঘটে। আমি এই ঘটনার সুষ্ঠ তদন্ত ও‌ বিচার দাবি করছি। সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ইউনুস মিয়া ও হাফেজ ইকবাল হোসেন।

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন