নারায়ণগঞ্জে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, আটক স্বামী পরিবারের দাবি, পরিকল্পিত হত্যাকাণ্ড

সিটিভি নিউজ24 ।। নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে তাঁর মৃত্যু আত্মহত্যা বলে ধারণা করা হলেও, পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ফারজানার স্বামী নাজমুল ইসলামকে আটক করেছে ফতুল্লা থানা পুলিশ বলে জানা গেছে। নাজমুল ইসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০১৬–১৭ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী।
তবে ফারজানার মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে পুলিশের তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।