সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা জেলা প্রতিনিধি:==============দরিদ্র মানুষেরা দীর্ঘদিন চোখের সমস্যায় ভুগছেন। স্পষ্ট দেখতে পান না, চিকিৎসা করার সামর্থ্যও নেই। তারা সুযোগ পেয়েছেন চোখের ছানি অপারেশনের। বিনামূল্যে এই চিকিৎসার সুযোগ পেয়ে তারা খুশি হন। কুমিল্লা লাকসাম উপজেলার তপইয়া মৈয়ুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার(২৪ অক্টোবর) বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লার উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পে ২১০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা হয়। আগত রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। তাছাড়া ৬০জন চক্ষু রোগীকে চশমার জন্য পরামর্শ প্রদান করা হয়। চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে ৪৫জন চক্ষু রোগীকে আলেখারচরে অবস্থিত বিকো ও চক্ষু হাসপাতালে ছানি অপারেশন করার জন্য আনা হয়েছে।
চক্ষু চিকিৎসা ক্যাম্পটির আয়োজন করেন উত্তরদা তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটি এবং বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, কুমিল্লা।
চক্ষু চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, সহ সভাপতি আবুল হাসানাত বাবুল, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুস সেলিম.প্রোগ্রাম অফিসার মোহাম্মদ দেলেয়ার হোসেন, তপইয়া মৈয়রুন্নেছা সরকারি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মাইন উদ্দিন,প্রধান শিক্ষক ইয়াসমিন আক্তার,শিক্ষানুরাগী ইমাম হাসান,আবদুল ওয়াদুদ খোকন ও অহিদুল ইসলাম প্রমুখ।
চক্ষু ক্যাম্প পরিদর্শনে বক্তারা বলেন, ‘অর্থাভাবে কোনো মানুষ যেন দৃষ্টিশক্তি হারিয়ে অসহায় জীবনযাপনে বাধ্য না হন, সেটিই আমাদের লক্ষ্য। দরিদ্র মানুষের চোখের চিকিৎসা নিশ্চিত করে তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া শুধু সেবা নয়, মানবিক দায়িত্বও। তারা যেন আবার পৃথিবীর আলো দেখতে পারেন, সেই প্রত্যয়ে আমাদের এ উদ্যোগ।’ সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com