এনসিসিসির সদস্য হলেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.হাছানাত আলী

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী : সংবাদদাতা জানান =============
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হয়েছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী। শনিবার (২৪ অক্টোবর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ শাখার উপসচিব রওশন আর পালি সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইতোমধ্যে ২৫ অক্টোবর ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংষ্কৃতি’ ও ‘খেলাধুলা’ শীর্ষক দুটি পাঠ্যপুস্তক প্রণয়নের লক্ষ্যে শিক্ষাক্রম সমন্বয় কমিটির একটি সভা আহ্বান করা হয়েছে।
উপাচার্য ড. মোহাম্মদ হাছানাত আলী
শিক্ষাক্রম সমন্বয় কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারি এবং নওগাঁ মেডিকেল কলেজ, নওগাঁ সরকারি কলেজ ও বিএমসি মহিলা কলেজ এর
পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
এ বিষয়ে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহা. হাছানাত আলী বলেন, জাতীয় পাঠ্যক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সদস্য হিসেবে মনোনীত হওয়া অত্যন্ত সম্মান ও গৌরবের বিষয়। এ মনোনয়ন এবং অর্পিত একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব ও আস্থার প্রতিফলন। আমি বিশ্বাস করি, সময়োপযোগী, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব জাতীয় পাঠ্যক্রম প্রণয়নে সম্মিলিতভাবে কাজ করার সুযোগ পাব। দেশ ও জাতির শিক্ষার উন্নয়নে দীর্ঘ অভিজ্ঞতা, জ্ঞান ও নিষ্ঠা দিয়ে সর্বোচ্চ অবদান রাখতে চাই। সংবাদ প্রকাশঃ ২৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=