কিংবদন্তী শিল্পী মান্না দে’র পৈতৃক আদি নিবাস ছিল মাদারীপুর জেলায়

সিটিভি নিউজ।। খন্দকার দেলোয়ার হোসেন বিশেষ প্রতিনিধি ঃ ===============
কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’ ‘যদি কাগজে লিখো নাম’ ‘ক’ফোঁটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে’ ‘এই কূলে আমি আর ঐ কূলে তুমি’ ‘আমি যামিনী তুমি শশী হে’ ‘দীপ ছিল শিখা ছিল’ ‘আমার ভালোবাসার রাজপ্রাসাদে’ ‘সবাইতো সুখী হতে চায়’ ‘খুব জানতে ইচ্ছে করে’ ‘কে তুমি তন্দ্রহরণী’ ‘ললিতা গো ওকে আজ চলে যেতে বল না’…. অসংখ্য কালজয়ী গানের কিংবদন্তী শিল্পী মান্না দে’র ১৩তম প্রয়াণবার্ষিকীতে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা অপার ভালোবাসা’….
শিল্পী মান্না দে তাঁর কাকা প্রখ্যাত সঙ্গীতজ্ঞ কৃষ্ণ চন্দ্র দে ও ওস্তাদ দবির খানের কাছে সঙ্গীতের তালিম নেন। পরবর্তীতে উস্তাদ আমান আলী খান ও উস্তাদ আবদুর রহমান খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের উপর বিশেষ তালিম নেন।
সঙ্গীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারত সরকার কর্তৃক ১৯৭১ সালে ‘পদ্মশ্রী, ২০০৫ সালে ‘পদ্মভূষণ, ২০০৭ সালে দাদা সাহেব ফালকে সম্মাননায় ভূষিত করে। ২০১১ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ‘বঙ্গবিভূষণ’ সম্মাননা প্রদান করে।
১৯১৯ সালের ১ মে পশ্চিমবঙ্গের কলকাতায় মহান এই শিল্পী জন্মগ্রহণ করেন। কিন্ত তাঁর পৈতৃক আদি নিবাস ছিল বাংলাদেশের মাদারীপুর জেলায়।
দাম্পত্য জীবনের সঙ্গী ছিলেন সুলোচনা কুমারণ।
২০১৩ সালের ২৪ অক্টোবর ৯৪ বছর বয়সে বরেণ্য এই সঙ্গীতব্যক্তিত্ব মৃত্যুবরণ করেন। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন