সিটিভি নিউজ।। নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি ===============
কুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে মশক নিধন অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় নগরীর চর্থা হালুয়াপাড়া রোডের রিকশা গ্যারেজ গলিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করা, মশার প্রজননস্থল ধ্বংস করা এবং ডেঙ্গুর বিস্তার রোধের লক্ষ্যে এ কার্যক্রম পরিচালিত হয়।
ডেঙ্গু প্রতিরোধে নগরীর বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ, আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নগরীকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে সিটি কর্পোরেশনের এ ধরনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। সংবাদ প্রকাশঃ ২৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com