সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার =============== কক্সবাজারের টেকনাফের ২১ নম্বর চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে চুরি মামলায় তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের ২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের সদস্যরা। এ সময় চুরি যাওয়া একটি ১২ ভোল্টের সোলার ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ক্যাম্পের বি/০৩ ব্লকের ৮৯-এ শেল্টারের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন—২১ নম্বর চাকমারকুল ক্যাম্পের বি/০৩ ব্লকের মো. ইসমাইল (১৯), এ/০৪ ব্লকের মো. এনাম (২৯) ও এ/০৫ ব্লকের মো. ফয়সাল (২৪)।
এপিবিএন সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে ক্যাম্পের এ/০৫ ব্লকের বাসিন্দা মো. আয়ুবের বসতঘর থেকে দেশ শক্তি ব্র্যান্ডের ১২ ভোল্টের একটি সোলার ব্যাটারি চুরি হয়। এ ঘটনায় তিনি বৃহস্পতিবার সকালে এপিবিএন ক্যাম্পে অভিযোগ করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জানা যায়, চুরি যাওয়া ব্যাটারিটি মো. ফয়সালের বসতঘরে রয়েছে। একই সঙ্গে চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজন বি/০৩ ব্লকের মো. ইসমাইলের বসতঘরের সামনে অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে এপিবিএনের বিশেষ টিম সেখানে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে এবং ফয়সালের বসতঘর থেকে চুরি যাওয়া ব্যাটারিটি উদ্ধার করে।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় টেকনাফ থানায় ২২ অক্টোবর মামলা নম্বর ৮২ দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধি ১৮৬০-এর ৩৮০/৩৪ ধারা উল্লেখ করা হয়েছে।সংবাদ প্রকাশঃ ২৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com