বরেন্দ্র অঞ্চলে নকল ভেজাল কীটনাশকের ব্যবহারে প্রতারিত হচ্ছে কৃষক

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি: =================
বরেন্দ্র অঞ্চলে নকল ও ভেজাল কীটনাশকের কারবার ও ব্যবহার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কৃষকরা মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়ছেন এবং ফসলের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
এই মৌসুমে ক্ষেতে রোগ-বালাই দমনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিভিন্ন ধরনের কীটনাশক। যার ৯০ শতাংশ কৃষক এসব কীটনাশক গ্রামের হাট-বাজারের ডিলার বা দোকান থেকে বাকিতে কেনেন। এর ফলে সুযোগ নেন কীটনাশকের ডিলার বা দোকান মালিকরা। তারা কৃষকদের অনুমোদনহীন বা ভেজাল কীটনাশক কৃষকদের দেন। ফলে কীটনাশক প্রয়োগে দমন হচ্ছে না পোকা। প্রতারিত হচ্ছেন এ অঞ্চলের কৃষক। কমে গেছে আমনের উৎপাদন। অনুসন্ধানে জানা গেছে, কীটনাশক উৎপাদনকারী বিভিন্ন নামিদামি কোম্পাানির নকল ব্র্যান্ডের ভেজাল কীটনাশক অবাধে বিক্রি হচ্ছে। এর ফলে কৃষক প্রতারিত হওয়ার পাশাপাশি সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। মূলত বাজারে তুলনামূলকভাবে দাম কিছুটা কম ও মোড়ক দেখে আসল না নকল, সেটি না চিনেই কীটনাশক কিনছেন কৃষক।
বরেন্দ্র অঞ্চলের বাজারে এখন চলছে ভেজাল কীটনাশকের রমরমা ব্যবসা। আর এসব ভেজাল কীটনাশকের একাধিক কারখানা জেলার মোহনপুর উপজেলার কেশরহাটে এবং নওগাঁর মান্দা উপজেলার সাবাইহাটে গড়ে উঠেছে।
এ’অঞ্চলে কৃষকদের অভিযোগ, বাজারে সবচেয়ে বেশি নকল ও ভেজাল কীটনাশকের মধ্যে রয়েছে সিনজেন্টা এমিস্টর টপ। এ কীটনাশক ধানের পচন রোগ সারাতে বেশ কার্যকরি। এ কারণে কৃষকদের চাহিদাও বেশি। আর এ সুযোগে কীটনাশক ডিলাররা সিনজেন্টা কোম্পানির মোড়কে ভেজাল এমিস্টর টপ বিক্রি করছেন। তবে মাঠ পর্যায়ের একাধিক উপসহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, কোম্পানির অনুমোদনপত্র ছাড়াই কীটনাশক বিক্রি করছেন অনেক অসাধু ডিলার। এ ছাড়াও কীটনাশক বোতলের নামিদামি ব্রান্ডের মোড়ক দেখে চেনার উপায় থাকে না, এগুলো নকল না আসল।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, রাজশাহীর উপপরিচালক উম্মে সালমা ভেজাল ও নকল কীটনাশক বিক্রির বিষয়টি স্বীকার করে বলেন,ভেজাল কীটনাশকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=