‎নাঙ্গলকোটে অবৈধ ভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ করলেন প্রশাসন ‎

সিটিভি নিউজ।। ‎মজিবুর রহমান মোল্লা ‎নাঙ্গলকোট(কুমিল্লা) সংবাদদাতা ============
‎কুমিল্লার নাঙ্গলকোটের দৌলখাঁড় ইউনিয়নের অশ্বদিয়া গ্রামের বড় বাড়ী পুকুর থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করেছেন প্রশাসন। এসময় নির্বাহী ম্যাজিস্টেটের নির্দেশে ড্রেজার মেশিন ও পাইপ খুলে নেয়া হয়েছে।
‎বৃহস্পতিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার( ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চাকমা এই অভিযান চালিয়ে ড্রেজার মেশিন চালানো বন্ধ করে দেন।

‎জানা যায়, অর্শ্বদিয়া বড়বাড়ীর ইসমাইলের ছেলে নাসির উদ্দীন বাড়ীর পাশে পুকুরে অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলণ করে যাচ্ছে। বাঁধা দিতে গেলে আশেপাশের লোকদের বিভিন্ন পেটুয়া বাহিনি দিয়ে হুমকি দেয়। এতে খলিলুর রহমান, জামাল হোসেন, ইমাম হোসেনসহ ১৫-১৬ পরিবারের বসতঘর ও মোস্তফার ফসলি জমি হুমকির আশঙ্কা ছিলো। পরে তাহেরা আক্তার সানু বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করেন। এরপর ইউএনওর নির্দেশে এসিল্যান্ড মিল্টন চাকমা সরেজমিনে উপস্থিত হয়ে ড্রেজার চালানো বন্ধ করেন।
‎
‎নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো আবু রায়হান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে ড্রেজার মেশিনটি বন্ধ করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
‎
‎

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন