দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/========
কুমিল্লার দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর জাতীয় সেবা ৯৯৯- এ সংবাদ পেয়ে ডোবা থেকে আব্দুল খালেক (৬৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় উপজেলার ধামতী ইউনিয়নের দক্ষিণখাড় গ্রামের আলী আজ্জমের বাড়ির পাশের ডোবায়।
নিহত বৃদ্ধ আব্দুল খালেক (৬৫) ধামতী ইউনিয়নের দক্ষিনখার গ্রামের জমিরউদ্দীন এর বাড়ীর মৃত জুনাব আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৭ টায় পথচারীরা আলী আজ্জমের বসত ঘরের পাশের ডোবায় মানুষের মতো কিছু একটা ভাসতে দেখতে পান। তাৎক্ষনিক স্থানীয়রা জাতীয় সেব-৯৯৯-এ ফোন করলে, দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) ইমাম হাসান এবং উপ-পরিদর্শক (এসআই) সাগর বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করেন।
নিহতের পরিবারের পক্ষে সোহাগ মিয়া তার বাবার লাশ সনাক্ত করে বলেন, তার বাবা মৃত আব্দুল খালেক গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টায় “নশু মার্কেটে”র গ্রাম্য চিকিৎসক আলম ডাক্তারের ফার্মেসি থেকে ঔষধ কিনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। আজ তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।
এ ব্যপারে দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি সার্বিক) জানান, নিহতকে উদ্ধারের পরও তার হাতের মুঠুতে একটি টর্চ লাইট পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হার্ট এটাক করে ডোবায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধারের ছবি। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=