উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ যুবক আটক

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================কক্সবাজারের উখিয়ায় মায়ানমার থেকে ইয়াবা পাচারের সময় ২০ হাজার পিস ইয়াবাসহ বেলাল হোসেন (২৭) নামে এক যুবককে আটক করেছে ৬৪ বিজিবির পালংখালী বিওপির বিশেষ টহল দল।
বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে পালংখালী সীমান্তের বাবুলের ঘেরের দক্ষিণ পাশে বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক বেলাল হোসেন উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমানপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পালংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছিল। এ সময় মায়ানমারের দিক থেকে গামছায় মোড়ানো একটি পোটলা হাতে এক ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখে সন্দেহ হয়। বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার হাতে থাকা পোটলার ভেতর খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের দুটি কার্টন থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেলাল মায়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন বলে বিজিবির কাছে স্বীকার করেছেন।
৬৪ বিজিবির অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ২২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=