বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ব্যতিক্রমী আয়োজন। সাভারে শ্রমিক সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান ============গার্মেন্টসসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমজীবী মানুষের সন্তানদের বিনামূল্যে সুন্নতে খতনা করিয়েছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। বুধবার (২১ অক্টোবর) ঢাকার সাভারের কুরঁগাও হাউজিং সোসাইটিতে আয়োজিত এ কর্মসূচিতে শিশুদের খতনার পাশাপাশি উপহারসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা প্রধান উপদেষ্টা মাওলানা দেলোয়ার হোসাইন, স্বাস্থ্য ও চিকিৎসাবিষয়ক সম্পাদক এস এম শাহজাহান, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু ও অঞ্চল সহকারী পরিচালক কাজী আবুল বাসার। সভাপতিত্ব করেন ঢাকা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হারুনুর রশিদ,এ সময় শ্রমিক নেতা আল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিকদের স্বাস্থ্য ও চিকিৎসাসেবায় দায়িত্ববোধ থেকেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। শ্রমিকদের পাশাপাশি তাঁদের সন্তানদের কল্যাণেও কাজ করতে চায় ফেডারেশন। শ্রমঘন এলাকাগুলোতে এ ধরনের সেবামূলক কার্যক্রম পৌঁছে দেওয়ার উদ্যোগ অব্যাহত থাকবে।
সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে শ্রমিক পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা ও উপহার দেওয়া প্রসঙ্গে বলেন, দেশের উন্নয়নে সব শ্রেণি-পেশার শ্রমিকের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাঁদের সন্তানরা যাতে উচ্চশিক্ষায় এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যেও ফেডারেশন কাজ করছে।
এর আগের দিন
দর্জি শ্রমিকদের নিয়োগপত্র, পরিচয়পত্র, নির্ধারিত কর্মঘণ্টা, ন্যায্য মজুরি ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।
তিনি বলেন, দর্জি খাত দেশের গুরুত্বপূর্ণ শ্রমনির্ভর খাত হলেও শ্রমিকেরা নানা ধরনের অধিকারবঞ্চনা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাঁদের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ট্রেড ইউনিয়ন গড়ে তোলা জরুরি।
বাংলাদেশ দর্জি শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সম্পাদক সোহেল রানা মিঠু, শ্যামপুর থানা দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহমান এবং নিউমার্কেট থানা দর্জি শ্রমিক ইউনিয়নের প্রস্তাবিত সভাপতি বেলাল আল জিহাদি।
আতিকুর রহমান বলেন, দর্জি শ্রমিকদের অনেকের নিয়োগপত্র ও পরিচয়পত্র নেই। তাঁদের কর্মঘণ্টা ও মজুরি নির্ধারণের কার্যকর ব্যবস্থা এবং চাকরির নিরাপত্তাও অনিশ্চিত। দীর্ঘদিন কাজ করার পর বেতন বৃদ্ধির পরিবর্তে জ্যেষ্ঠ শ্রমিকদের চাকরিচ্যুত করার ঘটনাও ঘটে। মজুরি বোর্ড থাকলেও কার্যকর বাস্তবায়নের অভাবে শ্রমিকেরা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও মালিকপক্ষের সঙ্গে দর-কষাকষির জন্য ট্রেড ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্রমিক নেতাদের এই দায়িত্ব আমানত হিসেবে গ্রহণ করে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হলে তাঁদের জবাবদিহি করতে হবে।
তিনি আরও বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে কার্যকর নেতৃত্বের অভাব রয়েছে। ফলে শ্রমিকেরা অনেক ক্ষেত্রে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন।
সভায় শ্রমিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি শ্রমিকের বিপদ-আপদ ও সুযোগ-সুবিধার খোঁজ রাখতে হবে। শ্রমিকদের সংগঠনের পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করে তাঁদের সামাজিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
One attachment
• Scanned by Gmail