কেটিসিসিএ লিঃ এর বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সহযোগিতা চাইলেন চেয়ারম্যান শাহজাহান সিরাজ

সিটিভি নিউজ।। কুমিল্লায় কেটিসিসিএ লিমিটেডের বেদখল হওয়া সম্পত্তি উদ্ধারে সকলের সহযোগিতা চাইলেন চেয়ারম্যান শাহজাহান সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শাহজাহান সিরাজ।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) কুমিল্লার পুরাতন অভয় আশ্রমে কেটিসিসিএ লিমিটেডের কার্যালয়ে সাংবাদিকদের সামনে দেয়া বক্তব্যে তিনি প্রতিষ্ঠানের বর্তমান পরিস্থিতি, বিদ্যমান সমস্যা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
চেয়ারম্যান শাহজাহান সিরাজ বলেন, কেটিসিসিএ লিমিটেডের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং প্রতিষ্ঠানের সম্পত্তি সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। প্রকল্প বাস্তবায়নে পল্লী উন্নয়ন মন্ত্রীর সহযোগিতা কামনা, এবং স্থানীয় সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করেন।
তিনি অভিযোগ করেন, প্রতিষ্ঠানের কিছু সম্পত্তি ভূমি জমি দোকান অবৈধভাবে জবরদখল করা হয়েছে। এসব সম্পত্তি উদ্ধারে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সাংবাদিকদের জানান তিনি। প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা এবং জবরদখলমুক্ত করতে সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন চেয়ারম্যান।
প্রকল্প বাস্তবায়নের বিষয়ে তিনি জানান, কেটিসিসিএ লিমিটেডের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় আর্থিক সুযোগ-সুবিধা ও সহায়তা পেতে সমবায়মন্ত্রী ড. মঈন খাঁনের কাছে আবেদন পেশের উদ্যোগ নেওয়া হয়েছে। সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর সুপারিশের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে প্রকল্প বাস্তবায়নের আবেদন পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করতে না পারলে কেটিসিসি এ লিঃ কে এগিয়ে নেয়া সম্ভবনা। বেদখল হওয়া সম্পত্তি উদ্ধার করতে পারলে সমবায়ী প্রতিষ্ঠান ও সমবায়ীরা লাভবান হবে। তিনি বলেন আমি ও আমার পরিষদ গত ১৮ আগষ্ট ২০২৬ তারিখে কেটিসিসিএ লিমিটেডের দ্বায়িত্ব নিয়েছি। গত ২০২৪ সালের ৫ আগষ্টের পর থেকেিএই প্রতিষ্ঠানের সকল চেয়ার টেবিল ফেন, দরজা জানালা,লোহার গ্রিল বিদ্যুতের তার সব কিছু লুট করে নিয়ে গেছে লুটেরা। পূর্ব
দিকের সীমানা দেয়াল ভেঙ্গে ফেলেছে দুষ্কৃতিকারীরা। এরই মধ্যে কেউ কেউ ধমকি হুমকি দিচ্ছে। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=