কানের দুল ও সম্পদের লোভে বোনকে হত্যার অভিযোগে ছোট ভাই-ভাবিসহ গ্রেফতার ৫

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি: ============
নওগাঁর ধামইরহাটে স্বর্ণের কানের দুল, জমানো টাকা ও পুরোনো বিরোধের জেরে বড় বোন হালিমা বেগমকে (৬৫) শ্বাসরোধে হত্যার অভিযোগে ছোট ভাই ও ভাইয়ের স্ত্রীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা রশি ও ভোঁতা অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গত ১৯ অক্টোবর ধামইরহাটের ছিলিমপুর গ্রামের বাড়ির সামনের ধান খেত থেকে হালিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহতের বোন থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এরপর তথ্যপ্রযুক্তি ও স্থানীয় তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, নিহতের ছোট ভাই মজনু (৫৬), তার স্ত্রী হোসনেয়ারা এবং প্রতিবেশী আমিনুর রহমান (৩৯), রবিউল ইসলাম (৩৯) ও মোশারফ হোসেন (৪২)। পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানায়, নিহত হালিমা বেগমের জমি এবং অর্থের লোভে আপন ভাই ও ভাইয়ের স্ত্রী তাকে হত্যাকাণ্ডের পরিকল্পনা করে। সে অনুযায়ী ১৮ অক্টোবর রাতে হালিমাকে বাড়ি থেকে ডেকে নিয়ে রশি দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে তার কানের দুল নেয়ার জন্য দুই কানের লতি কেটে দেয়া হয় এবং পরিচয় গোপন করতে মুখমণ্ডল বিকৃত করা হয়। এরপর মরদেহ বাড়ির পাশে একটি ধান খেত লুকিয়ে রাখে তারা। পুলিশ সুপার বলেন, আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। সংবাদ সম্মেলনে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন