কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সাথে সিভিল সার্জনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার: সংবাদদাতা জানান ==============কুমিল্লা সিটি কর্পোরেশনের আওতাধীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক, ডেন্টাল ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকগণের সঙ্গে সিভিল সার্জন কুমিল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(১৯ অক্টোবর ২০২৬ খ্রিঃ) দুপুরে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ জহিরুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিগন।

সভায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা, প্রচলিত আইন ও বিধিবিধান প্রতিপালন, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সেবাগ্রহীতাদের অধিকার ও স্বার্থ সংরক্ষণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

এ সময় সিভিল সার্জন বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সরকারি নির্দেশনা ও প্রযোজ্য বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করে দায়িত্বশীলতার সঙ্গে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জনগণের জন্য নিরাপদ, সুলভ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

জনস্বাস্থ্য সুরক্ষা এবং চিকিৎসাসেবার মানোন্নয়নে এ ধরনের মতবিনিময় সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। সংবাদ প্রকাশঃ ২১-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন