৪০ বছর ধরে যৌন চিকিৎসায় নিয়োজিত রমজান কবিরাজ

সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী,জেলা প্রতিনিধি : =================নওগাঁর মহাদেবপুরে ৪০ বছর ধরে যৌন চিকিৎসায় নিয়োজিত রয়েছেন রমজান কবিরাজ। নওগাঁর ১১উপজেলার যৌন রোগীদের কাছে তিনি একনামে পরিচিত। তাঁর চিকিৎসালয় বা দোকানের বেশভূষা দেখলে মনে হবে না তিনি বড় মাপের একজন যৌন কবিরাজ। তবে প্রতিদিন তাঁর দোকানে বৃদ্ধ-বৃদ্ধা যুবকদের ভিড় চোখে পড়ার মত। বিভিন্ন কোম্পানির আয়ুর্বেদিক ঔষধ তিনি দোকানে রাখেন এবং যাদের যৌন সমস্যা জটিল তাদেরকে হালুয়া তৈরি করে দেন। রমজান কবিরাজ দৈনিক মহাদেবপুরের খবরকে জানান,আমি ৪০ বছর ধরে ফি ছাড়া এই যৌন চিকিৎসা দিয়ে আসছি। আমি
মানুষের যৌন স্বাস্থ্য, যৌন আচরণ এবং যৌন সম্পর্কজনিত বিভিন্ন সমস্যার মূল্যায়ন ও চিকিৎসা প্রদান করি। এছাড়া উল্লেখযোগ্য চিকিৎসা সেবার মধ্যে রয়েছে,দ্রুত বীর্যপাত বা অনিয়ন্ত্রিত বীর্যপাত,যৌন মিলনে অনাগ্রহ বা নিম্ন লিবিডো,সহবাসে ব্যথা বা অর্গাজম লাভে অক্ষমতা,বিভিন্ন যৌন সংক্রমণ (STI/STD) যেমন-গনোরিয়া, সিফিলিস, ক্ল্যামাইডিয়া ইত্যাদি। বিভিন্ন এলাকার রোগীদের ভাষ্যমতে জানা যায়,রমজান কবিরাজ অল্প খরচে এই যৌন চিকিৎসা দিয়ে থাকেন এবং তাঁর সুচিকিৎসার ফলে হতাশাগ্রস্ত পরিবার ফিরে পেয়েছে ভালোবাসার বন্ধন। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন