মনোহরগঞ্জে অগ্নিকান্ডে ৬ দোকান ভষ্মিভূত

সিটিভি নিউজ।। মোঃ ইমরান হোসেন সোহাগ মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি ঃ===================কুমিল্লার মনোহরগঞ্জে এক ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভূত হয়েছে ৬টি দোকানঘর। মঙ্গলবার দুপুরে উপজেলার বড়কেশতলা উত্তরপাড়া এলাকায় লকিয়ত উল্ল্যা নামের একটি স্থানীয় মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই আগুনে পুড়ে যায় ঐ মার্কেটে থাকা দোকানগুলো। এতে ১৫ লক্ষাধীক টাকা ক্ষতিসাধিত হওয়ার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শী ও বাজার ব্যবসায়ীরা জানান, মঙ্গলবার দুপুরে ঐ মার্কেটের দোকান বন্ধ করে ব্যবসায়ীদের কেউ দুপুরের খাবার খেতে কেউবা নামাজ আদায় করতে মসজিদে যান। এ সময় ব্যবসায়ী জামালের মুদি দোকানে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা মুহুর্তে আশপাশে ছড়িয়ে পড়লে মার্কেটে থাকা শাহজাহানের কোচিং সেন্টার, আবুল খায়েরের অটো পার্টস দোকান, রুস্তুম আলীর চায়ের দোকানসহ মোট ছয়টি দোকান আগুনে পুড়ে যায়। মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছনোর আগেই দোকানগুলো পুড়ে যাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। পুড়ে যাওয়া বিভিন্ন দোকানে থাকা মুদি, অটো পার্টসের মালালামাল, আসবাবপত্র ও নগদ টাকাসহ অন্ততঃ ১৫ লক্ষাধীক টাকা ক্ষতিসাধিত হওয়ার দাবী জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে নিজ দোকানে অগ্নিকান্ডের খবরে অচেতন হয়ে পড়ায় মুদি ব্যবসায়ী জামালকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করার কথা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত জাহানের সাথে কথা হলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করার কথা জানান। অনুদান প্রাপ্তি সাপেক্ষে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের সহায়তা প্রদানের কথা জানান তিনি। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=