পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা-মহানগর সভাপতি-সম্পাদকদের সম্মেলনে আব্দুল হালিম। “জনগণের প্রত্যাশা পূরণে সরকার তামাশা করছে”

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান================জনগণের প্রত্যাশা পূরণে বর্তমান সরকার তামাশা করছে এবং জুলাই চেতনা ও জনগণের কাছে দেওয়া অঙ্গীকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল হালিম।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের জেলা ও মহানগর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি কবির আহমদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেলিম পাটওয়ারী সঞ্চালনায়
বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান,
সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন,পরিবহন ফেডারেশন সহ-সভাপতি আব্দুস সবুর সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

সরকারের সমালোচনা করে আব্দুল হালিম বলেন, “আমরা মনে করি, একই দিনে দেশে দুটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। একটি নির্বাচনের মাধ্যমে এমপি হয়েছেন, প্রধানমন্ত্রীও হয়েছেন। অথচ রংপুরে গিয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট চেয়েছেন। কিন্তু এখন জনগণের প্রত্যাশা পূরণের পরিবর্তে সরকার তামাশা করছে। জনগণের সঙ্গে এমন আচরণ চলতে থাকলে মানুষ তা রুখে দাঁড়াবে, ইনশাআল্লাহ।”
তিনি বলেন, জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও অধিকারসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। এ প্রত্যাশা বাস্তবায়নে কেবল সংশোধন নয়, প্রয়োজন কার্যকর সংস্কার। ছাত্র-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের বৈষম্যবিরোধী আকাঙ্ক্ষাকে ধারণ করে বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রক্রিয়া বাস্তবায়নে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম আরও বলেন, নেতৃত্ব দেওয়ার জন্য জ্ঞানী হওয়া প্রয়োজন। যোগ্যতা, জ্ঞান ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে একটি সংগঠনকে সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।
তিনি বলেন, আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করতে পারলে দুনিয়ার কোনো শক্তিই মানুষকে সহজে বিচলিত করতে পারবে না,তাই আল্লাহর ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে,পাশাপাশি জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনুধাবন করতে হবে।
হালাল-হারামের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, ইলিশ মাছ হালাল হলেও ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির টাকায় তা কেনা ও খাওয়া হারাম। একইভাবে ঘুষ, চাঁদাবাজি ও দুর্নীতির অর্থ দিয়ে বাড়ি নির্মাণ করে তার নাম ‘বাইতুর রিদওয়ান’ কিংবা ‘বাইতুত তাকওয়া’ রাখলেও তা বৈধ হয়ে যায় না। উপার্জনের উৎস অবৈধ হলে সেই অর্থ দিয়ে নির্মিত বাড়িকে ধর্মীয় নাম দিয়ে বৈধতা দেওয়ার সুযোগ নেই।
আল্লাহর সঙ্গে সম্পর্কের তিনটি দিক তুলে ধরে তিনি বলেন, প্রথমত, ঈমানের সম্পর্ক; দ্বিতীয়ত, ইবাদতের সম্পর্ক—আল্লাহর ইবাদত করা এবং তাঁর কাছেই সাহায্য চাওয়া; তৃতীয়ত, খিলাফতের সম্পর্ক—নিজে আল্লাহর ইবাদত করার পাশাপাশি অন্যদেরও ইবাদতের দিকে আহ্বান করে খেলাফতের পরিবেশ করা।
তিনি বলেন, আল্লাহর দেওয়া বিধানের নাম ইসলাম, যার অর্থ আল্লাহর কাছে আত্মসমর্পণ করা। ঈমান ও আনুগত্যের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে হবে। এ প্রসঙ্গে তিনি শহীদের স্ত্রীর স্বামীর লাশের সামনে ‘আলহামদুলিল্লাহ’ বলার ঘটনাকে আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও সন্তুষ্টির দৃষ্টান্ত হিসেবে তুলে ধরেন।
এ সময় তিনি এটিএম আজহারুল ইসলামের প্রসঙ্গ উল্লেখ করে দীর্ঘ আট বছর কনডেম সেলে থাকা এবং ফাঁসির মঞ্চ থেকে জনতার মঞ্চে আসার বিষয়টি বর্ণনা করেন।
আল্লাহর সঙ্গে সম্পর্ক বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এর মাধ্যমে আল্লাহর রহমত পাওয়ার উপযুক্ততা অর্জন করা যায়। আল্লাহকে নিজের অভিভাবক মনে করা, সব পরিস্থিতিতে দৃঢ় থাকা এবং পবিত্র, সুন্দর ও পরিশুদ্ধ জীবন গঠন করা । সালাতের মাধ্যমে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন, তওবা-ইস্তেগফার এবং পবিত্র কোরআনের নৈকট্য অর্জনের মধ্য দিয়ে এ সম্পর্ক এবং আল্লাহর ওপর নির্ভরশীলতা বাড়াতে হবে। পাশাপাশি জামাতে নামাজ আদায়ের গুরুত্ব অনুধাবন করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ফ্যাসিবাদী স্বৈরাচারের দোসররা গার্মেন্টস শ্রমিকদের সঙ্গে নিয়ে রাজপথে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। সব ধরনের পরিস্থিতি মোকাবিলা করে আগামীতে বিরোধী দল ক্ষমতায় আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, দেশের প্রতিটি সেক্টরে শ্রমিক-জনতাকে ঐক্যবদ্ধ করে দাঁড়িপাল্লার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। পরিবহন খাত দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর। এ খাতের শ্রমিকদের সর্বস্তরে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিতে হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে।
অ্যাডভোকেট আতিকুর রহমান আরও বলেন, শ্রমিকদের সমস্যা চিহ্নিত করে তা সমাধানের কার্যকর উদ্যোগ নিতে হবে। শ্রমিকদের প্রকৃত সমস্যা যথাযথভাবে তুলে ধরে সমাধানের ব্যবস্থা করতে না পারলে সংগঠনের সফলতা অর্জন সম্ভব নয়। যেখানে জুলুম, অন্যায়, অবিচার ও অত্যাচার সংঘটিত হবে, সেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাফিয়া নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে এগিয়ে আসতে হবে। অন্যথায় শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।
অনুষ্ঠানে সারাদেশ থেকে আগত বিভিন্ন নির্বাচিত সিবিএ নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন