দেবীদ্বার: পদত্যাগ হলো বর্তমান সরকারের সর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি -হাসনাত আব্দুল্লাহ এমপি

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, সংবাদদাতা জানান ================আপনারা দেখে থাকবেন বর্তমান সরকারের দলে থাকা কেউ কোন অপরাধ করলে তাকে দল থেকে পদত্যাগ করিয়ে তা শেষ করা হয়। ফৌজদারি অপরাধ পদত্যাগে সমাধান যোগ্য নয়। পদত্যাগ হলো বর্তমান সরকারের একটি সর্ট ট্রাম প্যারাসিটামল থেরাপি।
কুমিল্লার দেবীদ্বারে সোমবার (১৯ অক্টোবর) মধ্যেরাতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে, এলাহাবাদ গনমাধ্যমে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টি দক্ষিনাঞ্চলের মূখ্য সংগঠক ও কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মোঃ আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)।
এসময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে আরও বলেন, মাদক দমনের কাজ হচ্ছে পুলিশের এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের। যখন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণের জন্য নিজেই অস্র হাতে মাঠে নামতে বাধ্য হয়, তার মানে বুঝা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে না- মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে না। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত, ঘের দখলের মামলায় সাজাপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী ওনি ব্যার্থতার পরিচয় দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনতে হবে, তাকেও পদত্যাগ করা উচিত। পুলিশ সচেষ্ট থাকলে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সচেষ্ট থাকলে আজকে ইশরাক ভাইকে অস্রহাতে রাস্তায় নামতে হতো না। যেটা হয়েছে তা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ভার ইশরাক ভাইয়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আমরা দেখেছি প্রতিমন্ত্রীর পিছনে পাভেল নামের একজন লাইসেন্স বিহীন অস্রহাতে দাঁড়িয়েছিল, ওনার বিচারটা কি হবে? দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে আমরা আর কিবা আশা করতে পারি। রাড্ডায় হাসপাতাল ভাংচুরের মতো ফৌজদারি অপরাধের ঘটনায় আমরা দেখেছি পদত্যাগ করিয়ে শেষ হয়ে গেছে। তাহলে মন্ত্রী খুণ করলে তাকে পদত্যাগ করলেই কি সব শেষ হয়ে যাবে? সাধারণ মানুষের বেলায় কি শুধু আইন প্রয়োগ হয়?
পূজামণ্ডপ পরিদর্শনকালে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, আমাদের ধর্মীয় বিশ্বাস ভিন্ন হতে পারে, কিন্তু আমরা একই সমাজে একসাথে বাস করি। আমাদের সামাজিক সম্প্রিতীর সম্পর্ক অটুট রাখতে হবে। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার। আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করুন। চব্বিশের ৫ আগষ্টের পর আপনাদের মন্দির আমাদের ভাইয়েরা পাহারা দিয়েছে, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আপনারা নির্বিঘ্নে পূজা উৎসব পালন করুন, কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় আমার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অশোক বিক্রম চাকমা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়সল উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকসানা, জাতীয় নাগরিক পার্টি দেবীদ্বার উপজেলার যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম সরকার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনীল চক্রবর্তী, জাতীয় ছাত্রশক্তি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম হৃদয় এছাড়াও এনসিপি ও এর অংগসংগঠনের বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে এমপি হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে মন্ডপগুলোতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=