কুমিল্লায় ডিপ্লোমা প্রকৌশলীদের নতুন অধ্যায় ঃ কানন আহবায়ক ও নাজমুলকে সদস্য সচিব করে এনডিইএ’র কমিটি গঠন

সিটিভি নিউজ।। মো. হাবিবুর রহমান সংবাদদাতা জানান==============
কুমিল্লা জেলায় ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করা, পেশাগত স্বার্থরক্ষা এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর আংশিক আহ্বায়ক কমিটি। কেন্দ্র ঘোষিত সিদ্ধান্তের ভিত্তিতে আগামী ৬ মাসের জন্য নতুন এই কমিটি অনুমোদন করা হয়েছে। এনডিইএ-এর কেন্দ্রীয় আহ্বায়ক ইঞ্জিনিয়ার শেখ জামাল আবির এবং সদস্য সচিব ফয়সাল আলম সোহেল গত রোববার আনুষ্ঠানিকভাবে এই আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করে জানায়, নতুন এই আহ্বায়ক কমিটি কুমিল্লায় সংগঠনকে সার্বিকভাবে আরও সুসংগঠিত ও শক্তিশালী করে এক মাসের মধ্যে পুর্নাঙ্গ কমিটি গঠন করবে। ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ও ন্যায্য দাবি আদায়ে এই কমিটি বলিষ্ঠ ও অগ্রণী ভূমিকা রাখবে বলে তারা বিশ্বাস প্রকাশ করেন। দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব কুমিল্লা জেলার সকল ডিপ্লোমা প্রকৌশলীদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ রাখতে নিরলস কাজ করে যাবে।
নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন, ইঞ্জিনিয়ার হাফিজুল হাছান কানন। সদস্য সচিব হয়েছেন, ইঞ্জিনিয়ার নাজমুল আলম। ৯ সদস্য বিশিষ্ট কমিটির অন্যান্য্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার জাহিদ হাসান শাওন, যুগ্ম সদস্য সচিব ইঞ্জিনিয়ার তাহিম রানা, ইঞ্জিনিয়ার খালেদ হাসান সালাম, সোহাগ হোসেন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার ওমায়েত হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক তাছবীর আহমেদ ও সদস্য মুশফিকুল আনাস মজুমদার।
এক অনুভূতি ব্যক্ত করে নবগঠিত কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার হাফিজুল হাছান কানন বলেন, অধিকার আদায় ও প্রকৌশলীদের ঐক্যে কাজ করব। কমিটির সাফল্য কামনা করে সংগঠনের সকল স্তরের সহযোদ্ধা, শুভাকাঙ্খী এবং প্রকৌশলীদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন তিনি। সর্বস্তরের ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনের অগ্রযাত্রায় আমরা সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করে যাব ইনশাআল্লাহ।
প্রকৌশলী হাফিজুল হাছান কানন আরো বলেন, আমাকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ভূষিত করায় কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ জানাই কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আলমগীর হোসেনকে, যিনি উক্ত কমিটিকে সুপারিশ করেছেন। একই সাথে কৃতজ্ঞতা জানাই বিভাগীয় সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হাসানকে, যিনি নাম প্রস্তাব করে আমার ওপর আস্থা রেখেছেন। সংবাদ প্রকাশঃ ২০-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন