স্বর্ণ ব্যবসায়ীর ম্যানেজারের কাছ থেকে পাঁচ লাখ টাকার চাঁদা দাবী।। টাকা না দিলে ধর্ষণ মামলার হুমকি

সিটিভি নিউজ।। নওগাঁ জেলা প্রতিনিধি : =============নওগাঁয় আদর্শ স্বর্ণ ব্যবসায়ীর ম্যানেজার মো.মোজাহারুল ইসলামকে পাঁচ লাখ টাকার চাঁদা দাবী করেছে মিমি নামে এক কথিত প্রবাসীর স্ত্রী। টাকা না দিলে ওই নারী আদালতে ধর্ষণ মামলার হুমকি দিয়েছে ওই ম্যানেজারকে।
নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের স্কুল পাড়ার মৃত দানেশ আলীর ছেলে মো.মোজাহারুল ইসলাম অভিযোগের সূত্রে প্রকাশ, মিমি পরিচয়দানকারী নামে ইমো নং০১৭২১৬১৬৪০২থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোন দিয়ে আমাকেমব্ল্যাকমেল করছে এবং ৫ লক্ষ টাকার চাঁদা দাবি করছে। টাকা না দিলে আদালতে আমার বিরুদ্ধে ধর্ষণ মামলা করারও হুমকি দিয়েছে। প্রকাশ থাকি যে, ইমুতে কথা বলার সময় আমার ছবি কাট করে অশ্লীল ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও প্রচার করার হুমকি দিচ্ছে। তার হুমকি ধুমকিতে ভেঙ্গে পড়েছে ওই স্বর্ণ ব্যবসায়ীর ম্যানেজার । অভিযোগে তিনি আরো বলেন, ওই নারীর হুমকিতে আমার স্ত্রী বৃদ্ধা মা দুই মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছি।ওই মেয়ের সাথে দাপটধারী কিছু লোভী মিডিয়াকর্মীও যুক্ত রয়েছে বলেও তিনি জানান।
মোজাহারুল ইসলাম জানান,সোমবার(১৯ অক্টোবর) মহাদেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছি। দায়িত্বরত ডিউটি অফিসার অভিযোগের প্রাপ্তি স্বীকার করে জানান, তদন্ত সাপেক্ষে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=