নারায়ণগঞ্জে পূজা মন্ডপের চমৎকার সাজসজ্জা এবং আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ : আমেরিকার রাস্ট্রদূত

সিটিভি নিউজ, এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ =================
বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাস্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পুজামন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার (১৯ অক্টোবর) দুপরে পূজামন্ডপ পরিদর্শন করে তিনি মুগ্ধহন। এসময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরে সাথে কুশল বিনিময় করেন। পরে শারদীয় দুর্র্গা উৎসব উপলক্ষে অর্চনা একামেডি আয়োজিত শিশু কিশোরদের নৃত্য পরিবেশন উপভোগ করেন। পরে শুভেচ্ছা বক্তব্যে দিয়ে সারদীয় শুভেচ্ছা জানান।
পূজামণ্ডপে পরিদর্শন করে নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, আমি এমন একটি স্থানে আসতে চেয়েছিলাম যেখানে আগে কোনো রাষ্ট্রদূত আসেননি। এখানকার চমৎকার সাজসজ্জা এবং আপনাদের অসাধারণ আতিথেয়তায় আমি ভীষণ মুগ্ধ। আমাকে আপনাদের পূজার উদযাপনের অংশ করার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মো: হাবিবুর রহমান ,আমলাপাড়া সার্বজনীন পুজা কমিটির সভাপতি প্রবীর কুমার সাহাসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা। এর আগে রাষ্ট্রদুত নারায়ণগঞ্জে নগরীর সনতানলেন সড়কে অবস্থিত শত বছরের ঐতিহ্যবাহি বোস কেবিনে গিয়ে চা পান করেন। এর আগে সকালে সোনারগাঁয়ের ঐতিহ্যবাহি পুরাকির্তী পানাম নগরী ও সোনারগাঁ লোক কারুশিল্প ফাউনেশন ঘুরে দেখেন ।
সকাল সাড়ে আটটার দিকে মার্কিন রাষ্ট্রদূত ও তার বহর প্রথমে ঐতিহাসিক পানাম নগরের প্রাচীন ও নান্দনিক স্থাপনাগুলো ঘুরে দেখেন। শতবর্ষী বাড়ি ও এখানকার প্রাচীন স্থাপত্যশৈলী ঘুরে দেখার সময় তিনি এর ইতিহাস সম্পর্কে গভীর কৌতূহল প্রকাশ করেন।
এরপর সকাল নয়টার দিকে তিনি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে উপস্থিত হন। সেখানে তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি এবং কারুপল্লীতে অবস্থিত ঐতিহ্যবাহী জামদানী পল্লী ঘুরে দেখেন। বাংলার ঐতিহ্যবাহী জামদানী শাড়ির বুনন শৈলী ও কারুশিল্পীদের কর্মতৎপরতা অত্যন্ত আগ্রহের সাথে অবলোকন করেন তিনি।
মার্কিন রাষ্ট্রদূতের সফরসঙ্গী হিসেবে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন, তার ব্যক্তিগত দেহরক্ষী দেলোয়ার হোসাইন, রাজনৈতিক কর্মকর্তা অ্যালিস কেনেডি, দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রায়, নিরাপত্তা কর্মকর্তা অ্যারিক ওয়েলস এবং মার্কিন দূতাবাসের ফরেন সার্ভিস ন্যাশনাল ইনভেস্টিগেটর শেখ শিবলী।
এসময় মার্কিন রাষ্ট্রদূতকে স্বাগত জানান ও সার্বিক কার্যক্রমে সঙ্গে ছিলেন বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলম, পানাম নগরীর সহকারী কাস্টডিয়ান তানজিলুর রহমান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিকসহ ফাউন্ডেশন ও পানাম নগরীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।================ সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন