দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম

সিটিভি নিউজ।। মোঃ সুজন মাহমুদ নাটোর জেলা সংবাদদাতা জানান ===========শারদীয় দুর্গোৎসবকে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর রাখতে মাঠপর্যায়ে তৎপরতা জোরদার করেছে নাটোর জেলা পুলিশ। বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন নাটোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ ইফতে খায়ের আলম।

গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে তিনি নলডাঙ্গা থানাধীন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর আগে ১৭ অক্টোবর গুরুদাসপুর ও বাগাতিপাড়া থানার বিভিন্ন পূজামণ্ডপও পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ মনোয়ার জাহানসহ নাটোর জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

দুর্গোৎসবকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং উৎসবের আনন্দ অক্ষুণ্ন রাখতে নাটোর জেলা পুলিশের এই মাঠপর্যায়ের কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করছে। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইফতে খায়ের আলমের সরেজমিন তদারকি ও নিরাপত্তাবিষয়ক নির্দেশনা উৎসবকেন্দ্রিক পুলিশি কার্যক্রমে দায়িত্বশীলতার প্রতিফলন ঘটাচ্ছে।

সম্প্রীতির বন্ধনে উৎসব হোক আনন্দময়, নিরাপত্তার সুরক্ষায় প্রতিটি মুহূর্ত হোক নির্বিঘ্ন—এই প্রত্যয়ে জনগণের পাশে নাটোর জেলা পুলিশ। সংবাদ প্রকাশঃ ১৯-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন