সিটিভি নিউজ।। মোহাম্মদ আককাস আলী, নওগা জেলা প্রতিনিধি: ===============
নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. মামুন হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার নজিপুর ইউনিয়নের উজিরপুরগামী পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
গ্রেফতার মামুন হোসেন মহাদেবপুর উপজেলার মুগরইল গ্রামের মো.আব্দুল হামিদের ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
সংবাদ প্রকাশঃ ১৮-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com