সিটিভি নিউজ।। মানিক ঘোষ ঝিনাইদহ নিজস্ব প্রতিনিধি- ==============
ঝিনাইদহ ফটোগ্রাফি এন্ড সিনেমাটোগ্রাফি এসোসিয়েশন (জেপিসিএ)’র দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ওয়াজেজ মিয়া। এছাড়াও সহ-সভাপতি পদে পিন্টু শাহ, টুটুল, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মুক্ত চৌধুরী, লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে সোহাগ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আশিক হোসাইন, কোষাধ্যক্ষ আল ইমরান প্রিন্স, প্রচার সম্পাদক সোহাগ হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক রিয়াদ আহম্মেদ, এবং কার্যনির্বাহী সদস্য পদে মিলন হোসেন ও রাসেল হোসেন মনোনীত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নব-গঠিত এই কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন। বিশেষ অতিথি ছিলেন অংকুর নাট্য একাডেমীর সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন জুলিয়াস, সংগঠনটির উপদেষ্টা হুমায়ন কবির টুকু, মাহমুদুল ইসলাম রনি। আলোচনা সভায় নব-গঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়।
সেসময় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং ঝিনাইদহে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির বিকাশে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও সদস্যরা। সংবাদ প্রকাশঃ ১৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com