সিটিভি নিউজ।। প্রেস বিজ্ঞপ্তি।। ১৪ অক্টোবর, ২০২৬ বুধবার সরকারি কর্মসম্পাদন পরিবীক্ষণ পদ্ধতি (এচগঝ) কর্মসূচির আওতায় নারীদের মধ্যে সরকারি অগ্রাধিকার কর্মসূচি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও জনসম্পৃক্ততা বাড়াতে কুমিল্লার মেঘনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মেঘনা উপজেলার লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে জেলা তথ্য অফিস কুমিল্লার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নারী সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কানিজ আফরোজ, লুটেরচর মফিজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম, সভাপতি মো: বাহাউদ্দিন হাউদ, লুটেরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মোজ্জামেল হক, প্যানেল চেয়ারম্যান মো: জাহিদুল ইসলাম, কৃষকদলের যুগ্ম আহবায়ক শাহ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
সমাবেশে বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকারের বিভিন্ন অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের এসব কর্মসূচি সম্পর্কে অবহিত করার মাধ্যমে পরিবার ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সরকার ঘোষিত অগ্রাধিকার সর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, মাদক, বাল্যবিবাহ, নৈতিক অবক্ষয়, মানবিক মূল্যবোধ, গুজব এবং ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে জনসচেতনতামূলক আলোচনা করা হয়। এসব কর্মসূচির উদ্দেশ্য, সম্ভাব্য সুফল এবং জনগণের করণীয় সম্পর্কে উপস্থিতদের ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে বক্তারা বলেন, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে বাড়ির ভেতরে ও আশপাশের পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। এবং ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, বিভিন্ন ধরনের প্লাস্টিকের পাত্রসহ যেসব স্থানে পানি জমতে পারে সেগুলো নিয়মিত পরিস্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
বক্তারা মাদক, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে তথ্যের সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন।
নারী সমাবেশে এলাকার বিপুল সংখ্যক নারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিতির মাঝে সচেতনতামূলক লিফলেট ও তথ্যসামগ্রী বিতরণ করা হয়। নারী সমাবেশের শুরুতে চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়। সংবাদ প্রকাশঃ ১৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com