“ফ‍্যামিলি কার্ড প্রাপ্তিতে দলমত ধনী গরিব দেখার সুযোগ নেই” – ইউএনও অশোক বিক্রম চাকমা

দেবীদ্বারে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ বিষয় অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার/ সংবাদদাতা জানান==========
কুমিল্লার দেবীদ্বার উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ উদ্বোধন উপলক্ষে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

দেশব্যাপি তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন সমাজ কল্যান মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা দেবীদ্বার উপজেলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নোমান আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, পৌর বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পাঠান ভুলু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবগণ ও সাংবাদিকবৃন্দ।

প্রথম পর্যায়ে উদ্ভোদনের পর সোমবার বিকেল থেকে দেবীদ্বার উপজেলার ২টি ইউনিয়ন (৪ নং সুবিল এবং ১০নংগুনাইঘর দক্ষিণ) এ তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারগন প্রতিটি খানার তথ্য সংগ্রহ শুরু করবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, প্রত্যোকটি ফ্যামিলির নারী প্রধানরা ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এখানে দলমত ধনী গরিব দেখার সুযোগ নেই। তবে কারা সুযোগ সুবিধা পাবে তা মন্ত্রনালয় সিদ্ধান্ত নিবে। সরকারের এই প্রকল্প বাস্তবায়নে সকল দলের রাজনৈতিক নেতৃবৃন্দের সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে এবং একইসাথে সঠিক তথ্যে দিয়ে তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। সংবাদ প্রকাশঃ ১৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন