দেবীদ্বারে মোবাইল কোর্টের অভিযানে ৮ মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার: দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/===========
দেবীদ্বারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন অপরাধে ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে দেবীদ্বার পৌরসভার বিভিন্ন এলপিজি গ্যাস সিলিন্ডারের দোকান, মুদি দোকান, কাঁচা সবজির বাজার ও হোটেলে এই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন দেবীদ্বার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন।

আদালত সূত্রে জানা যায়, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের অংশ হিসেবে এই বাজার পরিদর্শন ও মনিটরিং কার্যক্রম চালানো হয়।

অভিযানকালে সরকার নির্ধারিত মূল্য অপেক্ষা অতিরিক্ত দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে ‘ফকির ইলেক্ট্রনিক্স’-এর মালিক জামাল হোসেনকে ৫ হাজার টাকা, সঠিক মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে তিনজন মুদি দোকানদারকে মোট ৭ হাজার টাকা এবং একজন কাঁচা সবজি বিক্রেতাকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিং করে যানজট ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে দুই বাস চালককে ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও পরিবেশনের অপরাধে এক হোটেল মালিককে ৫ হাজার টাকাসহ ৮টি মামলায় সর্বমোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট বাজারের সকল সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ব্যবসায়ীকে দোকানে দৈনিক হালনাগাদ করা সঠিক মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং পণ্য ক্রয়ের বাউচার/চালান সংরক্ষণ করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল উদ্দিন বলেন, বাজারে ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের বাজার মনিটরিং ও আইনানুগ কার্যক্রম জনস্বার্থে অব্যাহত থাকবে।
ছবির ক্যাপশনঃ মোবাইল কোর্টের অভিযানের ছবি।=========== সংবাদ প্রকাশঃ ০৭-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন