দেবীদ্বার ১০ বিদ্যালয়ের পেল ক্রীড়া সামগ্রী

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/ ====================কুমিল্লার দেবীদ্বারে ৫২ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে ১০টি উচ্চ বিদ্যালয় পেল ক্রীড়া পরিদপ্তর হতে স্থানীয় সংসদ সদস্য কোটায় বরাদ্ধ ক্রীড়া সামগ্রী।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে ওই ক্রীড়া সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা’র সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর, দেবীদ্বার ক্রীড়াসংস্থা উপজেলা কমিটির সাধারন সম্পাদক মো. ময়নাল হোসেন (ভিপি ময়নাল), এনসিপি উপজেলা কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মো. জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন বিদ্যালয় প্রধানরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা বলেন, ক্রীড়া পরিদপ্তর হতে স্থানীয় সংসদ সদস্যের কোটায় প্রাপ্ত বরাদ্ধের ক্রীড়া সামগ্রীগুলো আজ ১০ টি উচ্চ বিদ্যালয়ে বিতরণ করেছি। এরই মধ্যে বেশ কিছু উচ্চ বিদ্যালয়ে এসব ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়েছে, ভবিষ্যতে আরো বরাদ্দ আসলে বাকি বিদ্যালয়গুলোতে বিতরণ করা হবে। বিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন, মাদকসহ নানা অপরাধে থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তার জন্য শিক্ষার্থীদের খেলাধূলা ও সংস্কৃতিক কর্মকান্ডে আগ্রহী করতে এ আয়োজন।
ছবির ক্যাপশনঃ দেবীদ্বারে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরন করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=