সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে পাঁচটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সমুদ্রে অবস্থানরত বাণিজ্যিক জাহাজে চুরি-ডাকাতির সঙ্গে জড়িতদের কাছে আগ্নেয়াস্ত্র সরবরাহের উদ্দেশ্যে ৫-৬ জন সন্ত্রাসী চকরিয়া থানাধীন বদর আওলিয়া ঘাটসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
এর ভিত্তিতে মঙ্গলবার রাত ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন মাতারবাড়ী ও মহেশখালীর সমন্বয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চারটি দেশীয় একনলা বন্দুক, একটি দুইনলা বন্দুক ও ১৭ রাউন্ড তাজা কার্তুজসহ তিনজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন-আক্তার আহমেদ (৭৮), মো. তানভীর (২১) ও রুকমদ্দিন (৪২)। তারা কক্সবাজার জেলার বাসিন্দা।
কোস্ট গার্ডের দাবি, আটক ব্যক্তিরা অবৈধ আগ্নেয়াস্ত্র বিক্রির পাশাপাশি জলদস্যুতা, পর্যটকদের ওপর হামলা, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের কর্মকাণ্ডে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল বলেও জানানো হয়।
জব্দ করা আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কোস্ট গার্ড জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সংবাদ প্রকাশঃ ০৬-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com