সিটিভি নিউজ।। মোঃ আবদুল আলীম খান সংবাদদাতা জানান ============= গতকাল ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস। শোভাযাত্রা ও আলোচনা সভার মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসায় শিক্ষকতার মহান পেশাকে স্মরণ করা হয়। তবে অনুষ্ঠানের শেষ ভাগে খাবারের প্যাকেট বিতরণকে কেন্দ্র করে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যা অনেককেই ব্যথিত করেছে। উপস্থিত শিক্ষকদের সম্মানে দুপুরে চমৎকার মধ্যাহ্নভোজের প্যাকেট দেওয়া হলেও বাদ পড়ে যান পেশাগত দায়িত্ব পালনে আসা সাংবাদিকেরা।
ব্রাহ্মণপাড়া উপজেলা মিলনায়তনে আয়োজিত ওই আলোচনা সভায় বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানেরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নী ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের মূল সঞ্চালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম।
অনুষ্ঠান শেষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদুল করিম একে একে শিক্ষক ও অতিথিদের হাতে দুপুরের লাঞ্চের প্যাকেট তুলে দিতে থাকেন। একপর্যায়ে সেখানে উপস্থিত সাংবাদিকদের সামনে এসে তিনি অনায়াসে বলেন, "শর্ট হয়ে গেছে, সরি ভাই!"— বলেই খালাস।
একজন শিক্ষাগুরুর মর্যাদা ও উদ্যাপনের দিনে সাংবাদিকদের সাথে এমন আচরণে উপস্থিত অনেক শিক্ষক ও অভিভাবক নিজেদের অস্বস্তি ও দুঃখ প্রকাশ করেন। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, "সরকারি বাজেট এবং সুনির্দিষ্ট আয়োজনের পর এই ধরনের অসংবেদনশীল আচরণ অনুষ্ঠানটির ভাবমূর্তি নষ্ট করেছে। সাংবাদিকদের প্রতি শিক্ষা কর্মকর্তার এই উদাসীনতা কোনোভাবেই কাম্য নয়।"
উপস্থিত এক কলেজ শিক্ষক আক্ষেপের সুরে বলেন, "আমরা শিক্ষা দিই মূল্যবোধ ও শিষ্টাচারের। কিন্তু আয়োজকের ভূমিকায় থেকে একজন কর্মকর্তার এমন দায়সারা ও অমর্যাদাকর জবাব সত্যিই লজ্জিত করে।"
বিশ্ব শিক্ষক দিবসের মতো উদ্যাপন যেখানে শ্রদ্ধাবোধ আর বিনয়ের কথা বলে, সেখানে এমন ছোটখাটো অবহেলা অনুষ্ঠানটির আমেজকে মলিন করে দিয়েছে বলে মনে করছেন সচেতন মহল। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com