ঠিকানার জটিলতা কাটল, শিক্ষক পদে মিশন আচার্যের নিয়োগের পথে

সিটিভি নিউজ।। মানিক ঘোষ, নিজস্ব প্রতিবেদক =========
মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিক ধাপ পেরিয়েও ঠিকানাসংক্রান্ত জটিলতায় সরকারি শিক্ষক পদে নিয়োগ আটকে ছিল ঝিনাইদহের তরুণ মিশন আচার্যের। দীর্ঘদিনের সেই জটিলতা নিরসন হয়েছে এবং তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার মো. রাশেদ খাঁন।
রোববার (৪ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
রাশেদ খাঁন জানান, চট্টগ্রাম ও কক্সবাজার সফর শেষে মিশন আচার্যকে সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় মিশনের নিয়োগসংক্রান্ত বিষয় নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষামন্ত্রী বিষয়টি চূড়ান্ত করেছেন বলেও পোস্টে উল্লেখ করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি আরও জানান, মিশন আচার্য শিগগিরই নিয়োগপত্র হাতে পেতে যাচ্ছেন। একই সঙ্গে নিয়োগসংক্রান্ত জটিলতা নিরসনে সহযোগিতার জন্য শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
এর আগে শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া এক চিঠিতে রাশেদ খাঁন উল্লেখ করেন, মিশন আচার্য নিয়োগ পরীক্ষার লিখিত ও মৌখিকসহ প্রয়োজনীয় ধাপগুলো সফলভাবে সম্পন্ন করেছেন। তবে ঠিকানাসংক্রান্ত জটিলতার কারণে তার নিয়োগপ্রক্রিয়া আটকে যায়।
চিঠিতে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে বিদ্যমান বিধি অনুযায়ী মিশন আচার্যের নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।
এদিকে দীর্ঘদিন নিয়োগ অনিশ্চিত থাকায় মিশন আচার্য ও তার পরিবার উদ্বেগের মধ্যে ছিলেন। রাশেদ খাঁনের উদ্যোগে বিষয়টি শিক্ষামন্ত্রীর নজরে আসার পর নিয়োগের জটিলতা সমাধানের কথা জানানো হয়েছে।
তবে আনুষ্ঠানিক নিয়োগপত্র হাতে না পাওয়া পর্যন্ত নিয়োগপ্রক্রিয়ার পরবর্তী ধাপ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত ও আনুষ্ঠানিকতার ওপর নির্ভর করবে। সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন