সিটিভি নিউজ।। আবদুল আউয়াল সরকার, সংবাদদাতা জানন কুমিল্লা:==================
কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুর্গাপুর আফজাল ড্রাইভার মাদরাসা ও এতিমখানায় রান্না করা খাবার বিতরণ করেছে লায়ন্স ক্লাব অব কুমিল্লা।
সোমবার (৫ অক্টোবর ২০২৬ খ্রিঃ) বাদ যোহর মাদরাসায় এই মানবিক কার্যক্রমটি সম্পন্ন হয়।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অক্টোবর মাসকে তারা সেবা মাস হিসেবে পালন করছে এবং এই মাসের প্রথম সপ্তাহে তারা এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম, সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার প্রমুখ।
লায়ন্স ক্লাব নিয়মিতভাবে এই মাদরাসা ও এতিমখানায় বিভিন্ন ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।অক্টোবর সেবা মাসের এ ধরনের একটি মহতী উদ্যোগ গ্রহণ করতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেন। বক্তারা আশা প্রকাশ করেন যে, এই ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো সম্ভব হবে এবং এটি তাদের সেবাদান কর্মসূচিকে আরও পূর্ণতা দেবে।
খাবারের পূর্ব মুহুর্তে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে তিনি লায়ন্স ক্লাবের এই সেবামূলক কার্যক্রম যেন ভবিষ্যতে আরও বড় পরিসরে এবং সফলতার সঙ্গে পরিচালিত হতে পারে, সেজন্য মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।
লায়ন্স ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, তারা ভবিষ্যতেও এতিম ও দুস্থদের সহায়তায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করেছে। স্থানীয় পর্যায়ে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তারা বিভিন্ন সময়ে এতিমখানায় শিক্ষা উপকরণ ও খাদ্য সহায়তা প্রদান করে থাকে। এই আয়োজনের মাধ্যমে মাদরাসার শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়।
ক্লাবের সদস্যরা জানান, আর্তমানবতার সেবায় নিবেদিত থাকাই তাদের মূল লক্ষ্য এবং এই লক্ষ্য বাস্তবায়নে তারা স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন। মাদরাসার পক্ষ থেকে ক্লাবের এই উদ্যোগের প্রশংসা করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং ক্লাবের সদস্যরা ৭০-৮০ জনএতিম শিশুদের সাথে একসাথে খাবার খান এবং সময় কাটান।সংবাদ প্রকাশঃ ০৫-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com