উসকানিতে এমন কিছু করবেন না, যাতে পরিণতি শেখ হাসিনার মতো হয় কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ

সিটিভি নিউজ।। মানিক ঘোষ নিজস্ব প্রতিনিধি ঝিনাইদহ কালীগঞ্জ ======
সারাদেশে আওয়ামী লীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি।
শনিবার বিকেলে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের কালীবাড়ি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান বক্তব্যে ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ অভিযোগ করেন, শেখ হাসিনা দিল্লিতে বসে আওয়ামী লীগের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, তার উসকানিতে এমন কিছু করবেন না, যাতে আপনাদের অবস্থাও শেখ হাসিনার মতো হয়।
এম এ মজিদ আরও দাবি করেন, গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কিছু নেতা গোপনে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের সঙ্গে সমঝোতা করে ভোট দিয়েছেন। তাঁর অভিযোগ, বর্তমানে আওয়ামী লীগের উসকানিতে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।
শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, “শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে। তিনি দিল্লি থেকে আর দেশে আসতে পারবেন না।
এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে এম এ মজিদ বলেন, “আপনারা ভালো হয়ে যান, নইলে হাত-পা থাকবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ নেতা তবিবর রহমান মিনি এবং ডা. নুরুল ইসলাম।
এর আগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালীবাড়ি মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=