ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে মারা গেলেন পল্লী বিদ্যুৎ কর্মচারী

সিটিভি নিউজ।। সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ==========
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খেয়ে সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারী ডোমার পল্লী বিদ্যুতের এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (০৪ অক্টোবর) ভোর রাতে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত সুমন চন্দ্র রানীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন চন্দ্র নীলফামারী জেলার ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। গত শনিবার (০৩ অক্টোবর) কর্মস্থল থেকে ছুটি নিয়ে তিনি নিজ বাড়িতে আসেন। ওই দিন সন্ধ্যায় পরিবারের সবার অগোচরে
বাড়ির পাশে শ্মশান ঘাটের কাছে গিয়ে ইঁদুর মারার গ্যাসের ট্যাবলেট খান।
বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে সুমন নিজেই তার মাকে ফোন করে বিষয়টি জানান। খবর পেয়ে স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে ভর্তি করান। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরবর্তীতে দিনাজপুর নেওয়ার পথেই রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমানুল্লাহ আল বারী জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। সংবাদ প্রকাশঃ ০৪-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন