কুমিল্লায় হযরতপাড়ায় বখশী মঞ্জিলে নূরানী দোয়া মাহফিল

সিটিভি নিউজ।। মহাপবিত্র ঈদ-ই-মীলাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম ও ফাতেহায়ে ইয়াজদাহম উপলক্ষে এবং মরহুম হাজী মোহাম্মদ ইদ্রিছ বখশী, মরহুম মোহাম্মদ সামাদুর রহমান বখশীসহ মরহুম/মরহুমা আত্মীয়-স্বজন ও সকল মুসলিম কবরবাসীদের রুহের মাগফেরাত কামনায় নূরানী দোয়া মাহফিল আজ ৩ অক্টোবর ২০২৬ সকালে বখশী মঞ্জিল, হাউজিং রোড, হযরতপাড়া, কুমিল্লা শুরু হয়েছে। পবিত্র খতমে কুরআন মাহফিলে ৪০জন কুরানে হাফেজগণ অংশ নেন। দিলাদ ও দোয়া পরিচালনা করেন কুমিল্লা ইসলামিয়া আলীয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা গোলাম মোস্তফা শাহ। এসময় উপস্থিত ছিলেন খাদেম মোঃ ফিরোজ,মাওলানা এম এ মান্নান,মাসুম বিল্লাহ মিয়াজী,প্রভাষকসাইদুর রহমান,মাওলানা আমিনুল ইসলাম আকবরী ও কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও সাংবাদিক কল্যাণ পরিষদ কুমিল্লার সভাপতি ওমর ফারুকী তাপস।
শনিবার সন্ধায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথিঃ আওলাদে দাতা নবী বশ রাসুলনুমা ঐতিয্যবাহী বঙ্গীয়া দরবার শরীফের ছাহেবে সাজ্জাদানশীন ও হযরত নবী বঙ্গ (রহঃ) ফাউন্ডেশন বাংলাদেশ এর মোহতারাম প্রেসিডেন্ট রাহনুমায়ে শরীয়ত পীরে তরিকত মুর্শিদে বরহক আলহাজ্ব হযরত মাওলানা ছুফি শাহ্ মোহাম্মদ কুতুব উদ্দিন (খোদা বঙ্গ) শাহিদী বশী তেগী কাদেরী চিশতি নকশবন্দী সোহ্রাওয়ার্দী মাদ্দাজিল্লুহুল আলী।
মাহফিলের সূচী:
শনিবার সকাল ৮টায় দোয়ায়ে ইউনুছসহ অন্যান্য খতম শরীফ।
বা’দনামাজে আছর থেকে মাগরিব পর্যন্ত-মহিলা মুরীদদের নসিহত ও দোয়া মাহফিল। সভাপতিত্ব করিবেন-নাওয়াসিয়ে দাতা নবী বখশ রাসুলনুমা শাহজাদীয়ে আরিফে বিল্লাহ মোহতারামা শাহজাদী জামিলা খাতুন ফারজানা গুলফাম বারাকাল্লাহু ফি-হায়াতিহা।
বা’দনামাজে মাগরিব-না’তীয়া কালাম ও মানকাবাত। বা’দনামাজে এশা-মিলাদ, কিয়াম, ফাতেহা শরীফ ও ছামা মাহফিল।
ছামা মাহফিল পরিবেশন করিবেনঃ প্রখ্যাত কাওয়াল মোহাম্মদ আশিক ও তার দল, ঢাকা। রাত ১২ টায় আখিরী মুনাজাত ও তাবারুক বিতরণ।
মাহফিলে সুন্নী ওলামায়েকেরাম, মাশায়েখেএজাম, সুন্নী নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাশরিফ আনিবেন।
সভাপতিত্ব করিবেনঃ খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখশীয়া’র মুন্তাজিম, বঙ্গীয়া দরবার শরীফের সাবেক নায়েবে সাজ্জাদানশীন, কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামা’আত ও কুমিল্লা কেন্দ্রীয় ঈদ-ই-মীল্লাদুন্নবী ছাল্লাল্লাহু তা’য়ালা আলাইহি ওয়া সাল্লাম উদ্যাপন কমিটির অফিস সেক্রেটারী রাহনুমায়ে শরীয়ত পীরে তরীকত মুর্শীদে বরহক আলহাজ্ব হযরত ছুফি শাহ্ মোহাম্মদ ইউনুছ গাফ্ফারী বখশী তেগী কাদেরী চিশতি নকশবন্দী সোহরাওয়ার্দী মাদারী মাদ্দাজিল্লুহুল আলী।
আয়োজনেঃ বখশী মঞ্জিল পরিবার পরিষদ।
ব্যবস্থাপনায়ঃ খানকায়ে গাফ্ফারীয়া আস্তানায়ে ইউনুছ বখশীয়া, কুমিল্লা। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=