ব্রাহ্মণপাড়া ধান্যদৌল আলোর পথ যুব সংঘের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

সিটিভি নিউজ।। ‎মো. বাছির উদ্দিন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।===============‎কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল আলোর পথ যুব সংঘের ২০তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৩টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত ধান্যদৌল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ধান্যদৌল আলোর পথ যুব সংঘের উদ্যোগে এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কালামুড়িয়া জামে মসজিদ এর খতিব মাওলানা আলহাজ্ব আব্দুল বাতেন। ধান্যদৌল আলোর পথ যুব সংঘের সভাপতি অধ্যাপক কাজী সাইফুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও মাওলানা বিল্লাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন এমপি। তাফসীর পেশ করেন মাওলানা মুফতি আমির হামজা এমপি, কুষ্টিয়া, প্রধান মুহাদ্দিস আবু নছর আশরাফী, মাওলানা রেজাউল করিম। এসময় ধান্যদৌল আলোর পথ যুব সংগঠনের সকল সদস্য ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ, জাতি ও সংগঠনের মঙ্গল কামনার্থে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মুফতি আমির হামজা এমপি, কুষ্টিয়া।
সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
‎

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন