বরিশাল ও ভোলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশে অ্যাডভোকেট আতিকুর রহমান

সিটিভি নিউজ।। তৌহিদ হোসেন সরকার সংবাদদাতা জানান=============
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, শ্রমিক অধিকার ভিক্ষা নয়, ন্যায্য পাওনা
এ অধিকার প্রতিষ্ঠার আন্দোলন থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কোনো চাপের কাছে কখনো নতি স্বীকার করেনি, ভবিষ্যতেও করবে না।
তিনি বলেন, ‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার নামে অনেক সংগঠন গড়ে উঠেছে। কিন্তু শ্রমিকের ভাগ্য না বদলালেও শ্রমিক নেতাদের ভাগ্য বদলেছে—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।’
গতকাল ৩ অক্টোবর শনিবার
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য শ্লোগান কে ধারণ করে বরিশাল জেলা ও মহানগরীর যৌথ দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা সভাপতি জহির উদ্দিন ইয়ামিনের সভাপতিত্বে এবং মহানগরীর সাধারণ সম্পাদক জাফর ইকবাল ও জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর যৌথ সঞ্চালনায়
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয়
সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খাঁন, মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুর জব্বার,
প্রধান অতিথি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘দেশের প্রতিটি অর্জনের সঙ্গে শ্রমিকের ঘাম ও শ্রম জড়িয়ে আছে। গণতন্ত্রের জন্য উনসত্তুরের আন্দোলনে থেকে নব্বইয়ের নূর হোসেনের আত্মত্যাগ এবং শুধুমাত্র চব্বিশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তিনশতাধিক শ্রমিকের জীবনদান প্রমাণ করে, অধিকার আদায়ে শ্রমিকরা জীবন দিতেও প্রস্তুত।’
তিনি বলেন, ‘আইনে আট ঘণ্টা কর্মদিবস নির্ধারিত থাকলেও দেশের বহু শ্রমিককে ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। ন্যায্য মজুরি ও আট ঘণ্টা কর্মদিবস নিশ্চিত করা সরকারের দায়িত্ব।’
কৃষকদের প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কৃষক রোদ-বৃষ্টি ও বজ্রপাত উপেক্ষা করে খাদ্য উৎপাদন করেন, সেই কৃষকই তার উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষিশ্রমিকদের সার-কীটনাশক সংকট ও সিন্ডিকেটের হয়রানি বন্ধ করতে হবে।’
জ্বালানি তেল, বিদ্যুৎ ও গ্যাসের মূল্যবৃদ্ধির সমালোচনা করে তিনি বলেন, ‘বারবার জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনগণের ওপর ব্যয়ের বোঝা চাপানো হচ্ছে। আমরা শ্রমিককে দয়া বা ভিক্ষা নয়, তার ন্যায্য অধিকার দিতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমরা ফ্যামিলি কার্ডের ভিক্ষা চাই না; শ্রমিকের ন্যায্য মজুরি, কর্মসংস্থানের নিরাপত্তা ও মর্যাদার অধিকার চাই।’
আতিকুর রহমান বলেন, ‘বিরোধী দলে থাকলে শ্রমিকের অধিকার নিয়ে বক্তব্য দেওয়া আর ক্ষমতায় গিয়ে তা ভুলে যাওয়া—এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন প্রয়োজন।’
তিনি বলেন,গার্মেন্টস সেক্টর, ‘চাষি, কুলি, মজুর, ঠেলাগাড়ি ও রিকশাচালকসহ শ্রমজীবী মানুষ অধিকারবঞ্চিত থাকবে আর আমরা নীরব থাকব—এটা হতে পারে না। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
একই দিনে ভোলা জেলা সভাপতি ইসমাইল হোসেন মনির এর সভাপতিত্বে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান জেলার প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাকির হোসেন প্রমুখ। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=