সিটিভি নিউজ।। কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নুরপুর দক্ষিণপাড়া এলাকায় বিশাল একটি ধানী জমি মাটি ভরাট করে মুসাফির হাউজ--২ নামে একটি ১২ তলা বিশিষ্ট একটি ইমারত তৈরী করে ফ্লাট বিক্রিকরার পরিকল্পনা করছে এটি সিন্ডিকেট গ্রুপ। নীচুজমি মাটি ভরাটের প্রক্রিয়া চালাচ্ছে এই গোষ্ঠীটি। কুমিল্লা সরকারী হাউজিং ৪নং সেকসানের পাশেই সরকারী হাইকোট কলোনীর উত্তরপাশে রয়েছে মুসাফির ২ নামে প্রস্তবিত এই ভূমিটি। এই ভূমিটির চলাচলের মূল রাস্তা রয়েছে নূরপুর পূর্ব পাড়ায়। এই মুসাফির হাউজ-২ এর দক্ষিণে খুব পাশেই সরকারী হাউজিং ৪নং সেকসানের পাশেই সরকারী হাইকোট কলোনীর একটি সরকারী গলিপথ রয়েছে। মুসাফির হাউজ--২ মানুষ চলাচল করার প্রবেশ ও বের হওয়ার বাড়তি সুবিধা নিতে সরকারি হাউজিং স্টেইট এর সরকারি বাউন্ডারি দেয়াল ভেঙ্গে সরকারি মালিকানাধীন ৪ নং সেকশনের হাইকোর্ট কলোনির পাশ দিয়ে যাওয়া একটি সরকারি রাস্তা সাথে সংযোগ ঘটাতে চাচ্ছে। এই হাউজিংটির জন সাধারণ ও ভবিষ্যতে বসতি স্থাপনকারীদের চলাচলের সংযোগ করার চেষ্টা চালাচ্ছে একটি ফ্লাট ব্যবসায়ী সিন্ডিকেট। সরকারি দেয়াল ভাঙ্গার পর এই রাস্তার মুখে বেশ কয়েকটি সরকারি মালিকানাধীন আম গাছ রয়েছে এই আম গাছ গুলো কেটে ফেলার চেষ্টা করছে ওই ব্যবসায়ী সিন্ডিকেটের সদস্যরা। এই মুসাফির হাউজ--২ বর্তমান স্বত্বাধিকারী হচ্ছেন মোঃ মাইনুদ্দিন, নাসির উদ্দিন ও মনির হোসেন ।
১৭.২৬ শতক এই ভূমির নতুন মালিক মোঃ মনির হোসেন জানান, আর এস খতিয়ান মূলে ওহেদ মিয়াঁ ওরফে ওয়াহেদ আলী এই ভূমির পূর্বের মালিক। যার আর এস খতিয়ান নাম্বার হলো ৮৫৮ ও দাগ নাম্বার ১৩৬ । ওয়াহেদ মিয়ার উত্তরা উত্তরাধিকারী দুই কন্যা হাড়াহাড়ি ভাবে মালিক দখলদার হইয়া নাজনিন রাজ্জাক ও নাসিমা বেগম ৪০ জনের নামে সাফ কবলা দলিল সম্পাদন করেন। যাহার বিএস দাগ নাম্বার ১১৩। অপরদিকে সরকারি হাউজিং স্টেট এর এলাকার বাসিন্দা প্রতিবেশীরা নজরুল ইসলাম , আবুল কালাম ও আব্দুর রউফ সাংবাদিক কে বলেন উক্ত ভূমিটি জগন্নাথপুর ইউনিয়নের নূরপুর সীমানায় হওয়ায় এই গলিপথ দিয়ে দিবারাত্রি মাদক ব্যবসায়ীরা অবাদে চলাচল করিতেছে। ভূমি বিক্রি সিন্ডিকেট সদস্যরা নুরপুর হাউজিং স্টেট এর সীমানা দেয়াল ভেঙ্গে সরকারি রাস্তার সাথে তাদের ক্রয় কৃত ভূমির সংযোগ করার চেষ্টা করতেছে এবং এই সড়কের মুখপথে কয়েকটি আম গাছ কেটে ফেলার চক্রান্ত করছে। সরকারি হাউজিং স্টেইট কর্তৃপক্ষ বিষয়টি এখনই নজরে আনা উচিত। এলাকাবাসী চাচ্ছেনা এই গলিপথ অন্য ঐরাকার মানুষ ব্যবহার করুক। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com