সিটিভি নিউজ।। হালিম সৈকত, কুমিল্লা।। সংবাদদাতা জানান============
কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলামের ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বাদ জুম্মা
আসমানিয়া বাজার থেকে গণসংযোগ করে পশ্চিম পাড় মোল্লা মার্কেটে এসে শেষ হয়। পরে সেখানে এক পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মোসলেম বেপারী।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ জহিরুল ইসলাম বিএসসি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন মানিক সরকার।
পরে বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাবুল প্রধান, মোহাম্মদ নাসির, সৈয়দ মাহবুব, শফিকুল ইসলাম বেপারী, মাসুম মোল্লা মেম্বার, জসিম চৌধুরী, মোহাম্মদ জিসান, মোহাম্মদ নূর নবী, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক ডালিম, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তাহের বেপারী, আপেল মাহমুদ, স্বেচ্ছাসেবক মোহাম্মদ সেলিম সবুজ, হারুণ অর রশিদ ছোটন, সাবেক ছাত্রদল নেতা হেলাল মাহমুদ, ব্যাংক কর্মকর্তা ইঞ্জিনিয়ার আব্দুল মতিন, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিটন সরকার প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন শাহ আলম সরকার।
প্রধান অতিথির বক্তৃতায় জহিরুল ইসলাম বিএসসি বলেন, আজকে অনেকেই চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাপ দিচ্ছেন। ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? আন্দোলন সংগ্রামে কোথাও ছিলেন না। জাতীয় সংসদ নির্বাচনে নারান্দিয়া ইউনিয়নের ৫টি কেন্দ্রেই আমরা কুমিল্লা ২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়াকে বিজয়ী করেছি। অন্য ইউনিয়নে এমন নজির নেই।
আবার অনেকেই মিথ্যা প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন, তারা বলছেন তারা নাকি দলীয় সমর্থন পেয়ে গেছেন। পকেটে দলীয় নমিনেশন নিয়ে ঘুরছেন।
মিথ্যা ও বানোয়াট কথা বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া এমন মনোনয়ন কাউকে এখনো দেন নি।
এসময় অন্যান্য বক্তারা বলেন, জহিরুল ইসলাম বিএসসি একজন শিক্ষিত ও মার্জিত ভদ্র মানুষ।
সে জীবনে একটি অন্যায় করেছে এমন নজির কেউ দেখাতে পারবেন না। তাকে চেয়ারম্যান নির্বাচিত করলে এলাকাবাসি উন্নয়ন পাবে। তারা কুমিল্লা ২ আসনের এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়ার কাছে দাবি করেন, জহিরুল ইসলাম বিএসসিকে যেন দলীয় সমর্থন প্রদান করা হয়। কারণ তিনি দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছেন, এখন উড়ে এসে জুড়ে বসে কেউ চেয়ারম্যান হবেন, তা হবে না। আমরা জহিরুল ইসলাম ভাইকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com