সিটিভি নিউজ।। মোঃ আবদুল আউয়াল সরকার, কুমিল্লা থেকে:====================
বিশ্বের সর্ববৃহৎ সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল। তারই অংশ হিসেবে লায়ন্স ক্লাব অব কুমিল্লায় অক্টোবর সেবা মাস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সেবামূলক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়।
শনিবার(০৩ অক্টোবর ২০২৬ খ্রিঃ) সকালে কুমিল্লা মহানগরীর কাপ্তানবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৮০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। এরমধ্যে ১৪৫ জনকে চশমা ও ২৮০ জনকে অপারেশনের জন্য আলেখারচড় চক্ষু হাসপাতালে পাঠানো হয়।
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যান সমিতি কুমিল্লার পরিচালনায় ও কমপ্রেহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেসপ্রজেক্ট,অরবিস ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় উক্ত সেবামূলক কার্যক্রমে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব কুমিল্লার সভাপতি লায়ন আলহাজ্ব ডাঃ এ কে এম আবদুস সেলিম,লায়ন্স ক্লাব অব কুমিল্লার পাস্ট প্রেসিডেন্ট এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার লায়ন মোঃ আতোয়ার জাহান ভূঁইয়া,
পাস্ট প্রেসিডেন্ট এবং রিজিওন চেয়ারপার্সন হেডকোয়ার্টার
লায়ন দেলোয়ার হোসেন চৌধুরী,
সাধারণ সম্পাদক লায়ন মোঃ আবদুল আউয়াল সরকার।
ডাঃ একেএম আবদুস সেলিম বলেন,আমাদের উদ্দেশ্য মানুষের মধ্যে সম্প্রীতি গড়ার চেতনাকে উজ্জীবিত ও পৃষ্ঠপোষকতা করা। সুশাসন ও সুনাগরিকত্ব -এ আদর্শকে ধারণ করা। আমাদের ক্লাব সবসময় সেবামূলক কাজ করে
আসছে। আমরা পূর্বের ন্যায় সেবামূলক কাজ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সংবাদ প্রকাশঃ ০৩-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=
সম্পাদক ও প্রকাশকঃ ওমর ফারুকী তাপস
মোবাইল: 01711335013
www.ctvnews24.com