কুমিল্লা- দেবীদ্বার: দিনমজুরকে হত্যার পর সন্ধ্যায় খাবার খেয়ে পাশের ঘরে মশারি টানিয়ে নিশ্চিন্তে ঘুমিয়েছিল ঘাতক লিমন; অতপর…

সিটিভি নিউজ।। এবিএম আতিকুর রহমান বাশার, দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি/==================
কুমিল্লার দেবীদ্বারে বাঁশ ঝারের মালিকানা নিয়ে ২ পক্ষের ঝগড়ায় ছুরিকাঘাতে দিন মজুরকে খুণের ঘটনায় অভিযুক্ত লিমনকে আটক করেছে পুলিশ। পুলিশ লিমনকে বের করে আনার পথে বিক্ষুব্ধ জনতা লিমনকে বেধরক মারধর করে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে দিনমজুর সফিকুল ইসলামকে হত্যার পর খাবার খেয়ে পাশের বাড়ির একটি ঘরে মশারী টানিয়ে নিশ্চিন্তে ঘুয়েছিল ঘাতক লিমন। সংবাদ পেয়ে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ঘুম থেকে জাগিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। অপর ঘাতক লিমনের ভাতিজা নিশাদ ঘটনার পর পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হত্যাকান্ডের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৪ টায় কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির বাঁশঝারে।
নিহত দিনমজুর সফিকুল ইসলাম(৪৫) বারুর গ্রামের এনু মেম্বারের বাড়ির মৃত মহাজ উদ্দিনের ছেলে। নিহত সফিক একজন দিন মজুর। সে বাঁশ বেতের কাজ করে ওরা, খাড়ি, ডুলা, জাবার, চালনি, কুলাসহ বিভিন্ন সামগ্রী তৈরী করে এসব সামগ্রী বাজারে বিক্রি করে তার আয় দিয়ে সংসার চালাতেন।
আটক ঘাতক লিমন (৪৭) একই বাড়ির মৃত এনু মেম্বারের ছেলে পলাতক অপর ঘাতক লিমনের ভাতিজা নজরুল ইসলামের ছেলে নিশাদ।
উল্লেখ্য বৃহস্পতিবার বিকেলে বাড়ির পাশে নিজের বাঁশ ঝার থেকে বাঁশ কাটতে যান সফিকুল। এসময় ওই বাড়ির মৃত এনু মেম্বারের ছেলে লিমন(৪৭) এবং লিমনের বড় ভাই নজরুল ইসলামের ছেলে নিশাদ (২৬) তাদের বাঁশঝার থেকে বাঁশ কাটতে বাঁধা দেয়। এসময় সফিকুল তার নিজের বাঁশ ঝার থেকে বাঁশ কাটছে বলে দাবী করেন। প্রথমে তর্কাতর্কী পরে হাতা হাতি এক পর্যায়ের ঘর থেকে, দা, ছোরা ও হাতুরি নিয়ে সফিকের উপর অতর্কিত হামলা চালায়। লিমন সফিকুল ইসলামকে চেপে ধরে রাখে, নিশাদ হাতুরি দিয়ে পিটিয়ে এবং দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে লিমন তার হাতের ছোরা দিয়ে পেটে সজোরে পোচ দিলে পেটের ভুরি বেড়িয়ে যায়। স্থানীয়রা সফিকের পেট থেকে বের হওয়া ভুরি পেটে ঢুকিয়ে গামছা দিয়ে বেঁধে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনায় নিহতের স্ত্রী নার্গিস আক্তার বাদী হয়ে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
এ ব্যপারে রাত পৌনে ১০ টায় দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, বাঁশ ধার থেকে কাটা নিয়ে দুই পক্ষের ঝগড়ায় সফিক নামে এক দিনমজুর ছুরিকাঘাতে নিহত হয়। ঘটনাস্থল ঘাতক লিমনকে আটক করলেও নিশাদ পলাতক রয়েছে। তাকে গ্রেফতারে পুলিশ অভিযানে আছে। ওই ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
ছবির কযাপশনঃ দেবীদ্বারে বাঁশ ঝারের মালিকানা নিয়ে ঝগড়ায় প্রতিপক্ষের হাতে খুন হওয়া সফিকুল ইসলাম(৪৫) এর ঘাতক লিমন(৪৭) ও নিশাদ(২৬)’র সংগৃহীত ছবি। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=