মোবারকগঞ্জ সুগার মিলসে চিনি উৎপাদন ও মিল রক্ষণাবেক্ষণে ২ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সিটিভি নিউজ।। নিজস্ব প্রতিনিধি: সংবাদদাতা জানান ===========
দক্ষিণ-পশ্চিমঞ্চলের ঐতিহ্যবাহী ও ভারী শিল্পপ্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জে অবস্থিত মোবারকগঞ্জ সুগার মিলস্ লিমিটেড (মোচিক)-এ ২০২৬-২৭ অর্থ বছরের চিনি উৎপাদন ত্বরান্বিতকরণ ও মিল রক্ষণাবেক্ষণ বিষয়ক দুই দিনব্যাপী ইন-হাউস প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
​সুগার মিলের প্রশিক্ষণ ভবনে স্থায়ী শ্রমিক ও কর্মচারীদের অংশগ্রহণে এ কর্মশালার আয়োজন করা হয়।
গত মঙ্গলবার সকাল ৮টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণের সূচনা হয়েছিল।
​বৃহস্পতিবার দুপুরে কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন এবং কর্মশালার সফল সমাপ্তি ঘোষণা করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ. ন. ম. জোবায়ের।
​সমাপনী ও ট্রেনিং অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি), ঢাকার সদর দফতরের যন্ত্র প্রকৌশলী আনোয়ারুল ইসলাম আজাদ উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন। কর্মশালায় কারখানার সার্বিক দক্ষতা বৃদ্ধি, চিনি উৎপাদন প্রক্রিয়া দ্রুত ও কার্যকর করা এবং যন্ত্রপাতির সঠিক ও পরিবেশবান্ধব রক্ষণাবেক্ষণের ওপর বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। মোট ৪০ জন শ্রমিক-কর্মচারী এই কর্মশালায় অংশ নেন।
​প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ও সেশন পরিচালনা করেন মিলের কারখানার মহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন, মহাব্যবস্থাপক (ইক্ষু কৃষি) গৌতম কুমার, মহাব্যবস্থাপক (অর্থ) জাহিদুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) সাইফুল ইসলাম এবং যন্ত্র প্রকৌশলী (ডিসিএমই) আব্দুল আলীম।
​এছাড়া মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি সাহার আলী, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ এবং বিভাগীয় প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে বক্তব্য দেন টারবাইন অপারেটর মেহেদী হাসান (ফিরোজ), ওয়ার্কশপ টার্নার জাহিদুল ইসলাম (বাবুল প্রতাপ) ও মিল হাউজ খালাসি সাহাদ আলী।
​সমগ্র অনুষ্ঠানটি দক্ষতার সাথে সঞ্চালনা করেন প্রকৌশলী সাধন কুমার মন্ডল। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন