মেধা বিকাশে ২৫ বছর ধরে বরুড়ার মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের মেধাবৃত্তি পরীক্ষা ৩১ অক্টোবর

সিটিভি নিউজ।। মোহাম্মদ মাসুদ মজুমদার:সংবাদদাতা জানান ============কুমিল্লার বরুড়ায় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষার মানোন্নয়নে উৎসাহ দিতে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে ‘মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আয়োজকদের তথ্যমতে, গত ২৫ বছর ধরে ধারাবাহিকভাবে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে।

আগামী ৩১ অক্টোবর শনিবার সকাল ৯টায় মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য নাম জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা।
আয়োজকরা জানান, বাংলা ১০, ইংরেজি ১৫, গণিত ১৫ এবং সাধারণ জ্ঞান (সামাজিক বিজ্ঞান) বিষয়ে ১০ নম্বরসহ মোট ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় ৫০ মিনিট।

চতুর্থ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য দুই শ্রেণি মিলিয়ে মোট ৮০টি বৃত্তি দেওয়ার কথা জানিয়েছে আয়োজক কমিটি। এর মধ্যে ট্যালেন্টপুল, সাধারণ ও স্কুলভিত্তিক বৃত্তি রয়েছে।

মেধাবৃত্তি পরীক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক প্রতিযোগিতারও আয়োজন করা হয়েছে। বালক ও বালিকারা দেশাত্মবোধক গান অথবা গজল পরিবেশনের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।

পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রতিটি বিদ্যালয় থেকে সর্বোচ্চ ১০ জন শিক্ষার্থীর নাম পাঠানো যাবে। শিক্ষার্থীদের নামের সঙ্গে পিতা-মাতার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সত্যায়িত তালিকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিতে হবে।

‘মেধার বিকাশে উৎসাহ, শিক্ষার উন্নয়নে অঙ্গীকার’—এই প্রতিপাদ্যে আয়োজিত পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে মুকুন্দপুর উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন