মিয়ানমারে মাইন বিস্ফোরণে আহত রোহিঙ্গা, বাংলাদেশে প্রবেশের পর হাসপাতালে ভর্তি

সিটিভি নিউজ।। ফরহাদ রহমান রিপোর্টার কক্সবাজার ================মিয়ানমারের অভ্যন্তরে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে হামিদ হোসেন সুন্দরী নামে এক রোহিঙ্গা নাগরিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সীমান্তের ওপারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহত অবস্থায় তিনি সীমান্ত পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবি ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে হাসপাতালে পাঠানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, কক্সবাজারের উখিয়া ব্যাটালিয়নের অধীন পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলটি সীমান্ত পিলার বিআরএম-১৯ থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে, পালংখালী বিওপি থেকে দেড় কিলোমিটার উত্তর-পূর্বে এবং সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ২৫০ গজ পশ্চিমে অবস্থিত।

আহত হামিদ হোসেন সুন্দরী উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লক-২৭-এর বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত কালাম হোসেন এবং মায়ের নাম মৃত মারিয়া খাতুন।

বিস্ফোরণে আহত হওয়ার পর তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। পরে বিজিবি ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়।

মিয়ানমারের অভ্যন্তরে কোন গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=

(সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like)
আরো পড়ুন