চাঁদা না পেয়ে নির্মাণ সামগ্রী অস্ত্রের মুখ জোর করে নিতে এসে ট্রাকসহ আটক – “কানা মমিন

সিটিভি নিউজ।। কুমিল্লা প্রতিনিধি: ==================
কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় একাধিক মামলার আসামি ‘কানা মমিন’-এর চাঁদাবাজি ও তাণ্ডবে চরম আতঙ্কে দিন কাটাচ্ছিলেন স্থানীয় বাসিন্দা ও ভবন মালিকেরা। চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং হত্যাচেষ্টাসহ একাধিক মামলার অভিযুক্ত এ আসামির উৎপাতে অতিষ্ঠ হয়ে উঠেছিল পুরো এলাকার জনজীবন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ঠাকুরপাড়া এলাকায় নির্মাণাধীন নতুন ভবনগুলোকে লক্ষ্য বানিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছে কানা মমিন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক ও মালিকদের ফোন করে হুমকি-ধমকি দেওয়া হত। শুধু হুমকি দিয়েই ক্ষান্ত না হয়ে রাতের আঁধারে কিংবা সুযোগ বুঝে ভবনের ছাদের রড, রডের বান্ডিল এবং কাজের মেশিনের বৈদ্যুতিক তার কেটে ট্রাক্টরযোগে চুরি করে অস্ত্রের মুখে নিয়ে যায় সাম্প্রতিক সময়ে। তারেই ধারাবাহিকতায় ১ লা অক্টোবর বিকালে ৪.৩০ মিঃ একটি পিকাপ ট্রাক নিয়ে আসে নির্মান সামগ্রী জোর পূর্বক তোলে নিয়ে যাওয়ার জন্য।
সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন ঠাকুরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদাবাজির চেষ্টাকালে দেশীয় অস্ত্রসহ ১। মোমিন আহমেদ ভূঁইয়া @ কানা মমিন (৩৮) নামে ০১ জন চাঁদাবাজকে গ্রেফতার করে। এ সময় নির্মাণাধীন ভবনের দায়িত্বপ্রাপ্তদের নিকট হতে চাঁদা না পেয়ে নির্মাণ সামগ্রী (রড, সিমেন্ট প্রভৃতি) জোরপূর্বক গ্রহণ করার জন্য নিয়ে আসা ট্রাক উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামি ১। মোমিন আহমেদ ভূঁইয়া @ কানা মমিন (৩৮) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মৃত নান্নু ভূঁইয়ার ছেলে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পূর্বে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, মাদকসহ পাঁচের অধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য।
কানা মমিনের গ্রেপ্তারে এলাকায় স্বস্তির নেমে আসে। সংবাদ প্রকাশঃ ০২-১০-২০২৬ ইং সিটিভি নিউজ এর (সংবাদটি গুরুত্বপূর্ণ মনে হলে দয়া করে ফেসবুকে লাইক বা শেয়ার করুন) (If you think the news is important, please share it on Facebook or the like> See More =আরো বিস্তারিত জানতে কমেন্টসে লিংকে ছবিতে ক্লিক করুন= ==আরো =বিস্তারিত জানতে কমেন্টসে নিউজ লিংকে ক্লিক করুন=